খুঁজুন
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

সেলিমুছ সালামের দৃষ্টান্তমুলক পদক্ষেপে রক্ষা পেল একটি তাজা প্রাণ

মিজান লিটন
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
সেলিমুছ সালামের দৃষ্টান্তমুলক পদক্ষেপে রক্ষা পেল একটি তাজা প্রাণ

চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় সংলগ্ন হাজী মহসিন রোডের গাজী বডিং এর সামনে কিশোর গ্যাং এর একটি দল নাহিদ ইসলাম নামে এক কিশোরের উপর দেশীয় অস্ত্রে সু-সজ্জিত হয়ে আতর্কিত হামলা চালায়।
এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক সেলিমুছ সালাম ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। তিনি তখন ঘটনাটি দেখে তার একক প্রচেষ্টায় সাহসিকতা নিয়ে ওই কিশোর গ্যাংদের হাত থেকে আহত নাহিদ ইসলামকে রক্ষা করতে সক্ষম হয়।

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর শহরে বেশ কিছুদিন ধরে কিশোর গ্যাং এর সদস্যরা বেস সক্রিয় হয়ে উঠেছে। তারা ইতোমধ্যে কয়েকটি বড় ধরনের ঘটনাও ঘটিয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা দলবদ্ধ হয়ে কাউকে আঘাত করতে দ্বিধাবোধ করে না।

এমনই একটি ঘটনা ঘটেছে সোমবার (১৪ জুন) সন্ধায় চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় সংলগ্ন হাজী মহসিন রোডের গাজী বোর্ডিং এর সম্মুখে। শহরের ঘোষপাড়া, মুমিন পাড়া, তালতলা এলাকার গাজী বাড়ি সহ বেশ কিছু কিশোর গ্যাং এর সদস্যরা দলবদ্ধ হয়ে নাহিদ ইসলাম নামে এক কিশোরকে মারধর করে। সে সময় চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম সেখানে উপস্থিত থাকায় ঘটনাটি তার নজরে আসে। তিনি তাৎক্ষণিক সাহসিকতার পরিচয় দিয়ে তার একক প্রচেষ্টায় কিশোর গ্যাং এর সদস্যদের কাছ থেকে আহত নাহিদ ইসলামকে রক্ষা করতে সক্ষম হয়। তখন আহত নাহিদ ইসলামের শরীর থেকে রক্ত ঝরতে দেখা যায়।

পরে তিনি  বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করলে তাৎক্ষণিক  ঘটনাস্থল পুলিশ চলে আসলে কিশোরগ্যাং এর সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক আহত নাহিদ ইসলামের বাবা মোঃ আবুল কাশেম ঘটনাস্থলে ছুটে আসেন এবং তার ছেলের  প্রাণ রক্ষা করার জন্য সেলিমুছ সালামকে ধন্যবাদ জানিয়ে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি আরো বলেন, মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি,আজ আপনার জন্য আমার ছেলের প্রাণ রক্ষা হল নতুবা আজকে হয়তো আপনি না থাকলে আমার ছেলেকে জীবিত ফিরে  পেতামনা।

এ বিষয়ে সেলিমুছ সালামের সাথে আলাপ কালে তিনি জানান, চাঁদপুর একটি শান্তির শহর, এই শহরকে ইদানিংকালে বিভিন্ন পাড়া মহল্লার বেশ কিছু কিশোর গ্যাং এর কারণে এই শহরটি অশান্ত শহরের রূপ নিতে যাচ্ছে। আজকে যে ঘটনাটি ঘটেছে আমি যদি সেই সময় উপস্থিত না থাকতাম তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর শহরে আরেকটি কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি হতো। একটি মা বাবার বুক খালি হত।

তিনি আরো বলেন, আমাদের চাঁদপুরের মাটি ও মানুষের নেতা, জেলা বিএনপি’র কর্ণধার (সভাপতি) শেখ ফরিদ আহমেদ মানিক আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই কিশোর গ্যাং এর সদস্যদেরকে যেখানেই কোন অপ্রীতিকর কাজের সাথে দেখা যাব তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করতে হবে।  এবং কিশোর গ্যাংএর ব্যাপারে আমরা জিরো টলারেন্স, আমরা আমাদের নেতার নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি।

আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আকুল আবেদন করছি এদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, তাহলে অন্যরা তা দেখে শিক্ষা নেবে।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।