খুঁজুন
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন, ১৪৩২

টাকার বিনিময়ে পুলিশের হাত থেকে ছুটে গিয়ে যুবলীগ নেতার ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
টাকার বিনিময়ে পুলিশের হাত থেকে ছুটে গিয়ে যুবলীগ নেতার ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে পুলিশের হাতে আটক হওয়ার পর টাকার বিনিময়ে ছাড়া পাওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার পর উপজেলার নতুনবাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ফরাজীকান্দি ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সভাপতি কবির হোসেন ওইদিন বিকেলে “হোয়াইট হাউস রেস্টুরেন্টে” খাবারের উদ্দেশ্যে যান। এ সময় মতলব উত্তর থানার এসআই জাফর আহমেদ ও এএসআই মনির হোসেন তাকে আটক করেন। পরে মোটরসাইকেলে করে থানায় নেওয়ার সময় কথিতভাবে সোর্সদের মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার পর যুবলীগ নেতা কবির হোসেন নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন ‘আল্লাহ তায়ালা যা করেন মানুষের কল্যাণে জন্যই করেন আলহামদুলিল্লাহ’। ওই পোস্টটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনাটির প্রকৃত সত্য জানতে হোয়াইট হাউস রেস্টুরেন্টের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।

এদিকে, কয়েকদিন আগে এসআই জাফর আহমেদকে স্থানীয় একটি অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতার সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে। এতে করে তার রাজনৈতিক সম্পৃক্ততা ও দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সচেতন মহল বলছে, দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন এসআই জাফর আহমেদ। পুলিশের দায়িত্বশীল পদে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের গুরুত্ব সহকারে দেখা উচিত।

এ ঘটনায় মতলব উত্তর উপজেলা বিএনপি, জামায়েতে ইসলাম, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা চরম ক্ষোভ প্রকাশ করেছে। তারা জানান, কিভাবে প্রশাসনের লোক হয়ে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় কর্মীকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনা সুষ্ঠ তদন্তের দাবী জানান তারা।

নেতৃবৃন্দ আরও জানান, নামমাত্র কিছু সংখ্যক পুলিশ এখনও ফ্যাসিস্টের সহযোগী হয়ে কাজ করছে। সারাদেশে যেখানে অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে, সেখানে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা হয়ে একজন ফ্যাসিস্টের সহযোগীকে ছেড়ে দেওয়া হইলো।

এ বিষয়ে জানতে এস আই জাফর আহমেদ এর মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, আমি বর্তমানে চাঁদপুরের বাইরে রয়েছি। আগামী ৭/৮ অক্টোবর কর্মস্থলে ফিরে বিষয়টির খোঁজখবর নেব। যদি সত্যিই আটক ব্যক্তিকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে থাকে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।