খুঁজুন
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২

ইসরায়েলি হামলায় ফ্লোটিলা আটকে ক্ষুব্ধ বিশ্ব, গাজায় নতুন বহর পাঠানোর ঘোষণা

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
ইসরায়েলি হামলায় ফ্লোটিলা আটকে ক্ষুব্ধ বিশ্ব, গাজায় নতুন বহর পাঠানোর ঘোষণা

গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সাহায্যবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বিক্ষোভ শুক্রবার ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে গাজার উপকূলের কাছে পৌঁছালে বহরের শেষ নৌযান ‘ম্যারিনেট’-এ উঠে পড়ে ইসরায়েলি নৌবাহিনী। আন্তর্জাতিক সমুদ্রসীমায় সংঘটিত এই অভিযান ফ্লোটিলার এক মাসেরও বেশি সময়ের প্রচেষ্টাকে থামিয়ে দেয়। বহরের মোট ৪২টি নৌযান আটক হয়েছে বলে জানায় ফ্লোটিলা কর্তৃপক্ষ। এতে প্রায় ৪৫৮ জন মানবাধিকারকর্মী ছিলেন। তবে ইসরায়েলি পুলিশের দাবি, সংখ্যা ৪৭০ জনের বেশি।

আটক অভিযানের পর ফ্লোটিলা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার মধ্যেও তারা থেমে নেই। নতুন করে ১১টি নৌযান গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ বহরের সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’-এ আছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। এ বহরে রয়েছেন প্রায় ১০০ জন সাংবাদিক ও চিকিৎসক।

বৃহস্পতিবার রাতেই ইউরোপ, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্পেনের বার্সেলোনায় প্রায় ১৫ হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। বিক্ষোভকারীরা স্টারবাকস, বার্গার কিং ও ক্যারেফোরের মতো প্রতিষ্ঠান ভাঙচুর করেন।

আয়ারল্যান্ডের সংসদ ভবনের সামনে কয়েকশ মানুষ জড়ো হয়ে ফ্লোটিলার প্রতি সংহতি প্রকাশ করেন।

ইতালিতে ইউনিয়নগুলো সাধারণ ধর্মঘট ডেকে নেয়। শুধু রোমেই প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভে অংশ নেন দুই লাখেরও বেশি মানুষ। শিক্ষার্থীরা মিলান ও রোমের বিশ্ববিদ্যালয়গুলো দখল করে নেয়।

প্যারিসে প্লেস দে লা রিপাবলিকে এক হাজারের বেশি মানুষ জড়ো হয়।

মার্সেইতে অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধের চেষ্টা করলে প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া বার্লিন, ব্রাসেলস, হেগ, ইস্তাম্বুল, তিউনিস, ব্রাসিলিয়া, বুয়েনস আইরেস, সিডনি, কুয়ালালামপুর ও শিকাগোতেও বিক্ষোভ হয়েছে।

শুক্রবার ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, আটক হওয়া মানবাধিকারকর্মীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। অন্যদিকে, ইতালির চারজন অধিকারকর্মীকে দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল।

৩১ আগস্ট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) গাজায় খাদ্য ও ওষুধবাহী বহর পাঠানোর ঘোষণা দেয়। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই মিশনে যোগ দিয়েছিলেন সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ও দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা।

ইসরায়েলের অভিযানে বহরের নৌযানগুলো আটক হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে ক্ষোভের ঝড় তুলেছে এই ঘটনা। পর্যবেক্ষকরা বলছেন, রাষ্ট্রীয় নীরবতার বিপরীতে বিশ্বব্যাপী সাধারণ মানুষের বিক্ষোভই এখন গাজা অবরোধ ভাঙার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।

বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মিজান লিটন
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মহান বিজয় দিবস একটি ভালো দিন তাই আমি মনোনয়নপত্র সংগ্রহে এই দিনটি বেছে নিলাম। বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন কালে চাঁদপুর – ৩ আসনের ধানের শীষের প্রার্থী
শেখ ফরিদ আহমেদ মানিক এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিন
(১৬ই ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল হাসান সরকারের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের এই দিনটি মহান বিজয়ের দিন এটি একটি ভালো দিন আমার সৌভাগ্য এই দিনটিতে আমি আমার মনোনয়োন সংগ্রহ করতে পেরেছি। চাঁদপুরের পাঁচটি আসনের সর্বপ্রথম আমিই মনোনয়ন সংগ্রহ করলাম। আমি আমরা আশাবাদী একটি সুষ্ট, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

এ সময় তিনি আরো বলেন, ১৭ বছর আমরা যেই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম আজ সেই কাঙ্খিত দিনটি সামনে এসেছে। তাই আমরা চাই প্রশাসন যেন নিরপেক্ষ থেকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়।

মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী।