খুঁজুন
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

অল্প বয়সী হেল্পার ও অদক্ষ্য চালক দিয়েই চলছে জৈনপুরী বাস

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
অল্প বয়সী হেল্পার ও অদক্ষ্য চালক দিয়েই চলছে জৈনপুরী বাস

ঢাকা গুলিস্তান টু বাবুর হাট রূটে নিয়মিত চলাচলকারী জৈনপুরী বাস চালাচ্ছেন অল্প বয়সী হেল্পার ও অদক্ষ্য চালকরা। প্রথমে দক্ষ্য ড্রাইভার বাস কিছুক্ষন চালানোর পরেই চালকের আসনে বসিয়ে দেওয়া হয় অল্প বয়সী হেল্পার ও অদক্ষ্য চালকদের। এতে করে পুরো যাত্রাই আতঙ্কে কাটে যাত্রীদের।

কয়েকজন যাত্রী জানান, ১৯ আগস্ট মঙ্গলবার গুলিস্তান থেকে রাত সাড়ে আটটায় জৈনপুরীর রেজিঃ ৪৩০ নং বাসটি চাঁদপুর বাবুরহাটের উদ্দেশ্য রওনা হয়। বাসের ড্রাইভার যিনি ছিলেন তিনি প্রথমে বাস চালান। তিনি গুলিস্তান হতে শুরু করে মতলব পেন্নাই সড়ক পর্যন্ত বাসটি চালিয়ে নিয়ে আসেন। বাসে আনুমানিক ৩০/৩৫ জন যাত্রী হবে প্রত্যেকেই চাঁদপুরের উদ্দেশ্য রওনা দেন। বাসের ড্রাইভার প্রথমে অত্যন্ত দ্রুত গতিতে ও অধিক হর্ণ বাজিয়ে গাড়ি চালাতে থাকেন। গাড়িতে থাকা অধিকাংশ যাত্রীই বারবার ড্রাইভারকে নিষেধ করা সত্বেও তিনি একই গতিতে এবং একই অবস্থায় গাড়ি চালাতে থাকেন। গাড়িটি তিনি এমন ভাবে চালাচ্ছেন যেন মনে হচ্ছিল এই বুঝি এক্সিডেন্ট হলো। আমরা ড্রাইভারকে বলি আমাদের আধা ঘণ্টা এক ঘন্টা দেরি হোক সমস্যা নাই কিন্তু গাড়ি আস্তে চালিয়ে যান এভাবে গাড়ি চালালে যেকোনো সময় এক্সিডেন্ট হতে পারে, কিন্তু ড্রাইভার কারো কথার তোয়াক্কা না করে নিজের মত করে গাড়ি চালাতে থাকেন।

তারা আরো জানায়, কয়েকবার অন্য গাড়ির সাথেও ধাক্কা লেগেছিলো তবুও তিনি নিয়ন্ত্রণ করে গাড়ি চালাননি। যিনি ড্রাইভার ছিলেন তার পেশাদারি ড্রাইভিং লাইসেন্স থাকলেও সবাই বলছিলো ওনি হেল্পার থেকে শিখে ড্রাইভার হয়েছেন, ওনার ড্রাইভিং করার মধ্যে অনেক কিছু ঘাটতি রয়েছে যা রোড এক্সিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট। গাড়ি দাউদকান্দি পার হয়ে মতলব নায়েরগাঁও আসলে ড্রাইভার তার হেল্পারের হাতে গাড়ি বুঝিয়ে দিয়ে বাড়িতে চলে যান। ড্রাইভারের বয়স আনুমানিক ২৫/২৬ হবে কিন্তু তার হেল্পারের বয়স আনুমানিক ১৬/১৭ হবে। এই অল্প বয়সী হেল্পার দিয়ে ড্রাইভার গাড়িটিকে বাবুরহাটের উদ্দেশ্য ছেড়ে দেন। এ অবস্থায় গাড়ির সকল যাত্রীই হতভম্ভ হয়ে যায়।

হেল্পারের আবার হেল্পার ছিলো যার বয়স মাত্র ১২ বছর। এরকম অদক্ষ কিশোর দিয়ে এত ভয়ংকর সড়কে গাড়ি চালিয়ে মানুষের জীবন নাশের গল্প তৈরির কি প্রয়োজন। প্রশাসনিক সঠিক ব্যবস্থা থাকলে এরকম ঘটনা কখনো হতো না।

হেল্পার যখন গাড়ি চালাচ্ছিন যেন মনে হচ্ছিল এই যেন সড়কের পাশে পুকুরে গিয়ে বাসটি পড়লো, ড্রাইভারের মতন হেল্পারও বাসটিকে অন্য গাড়ির সাথে ধাক্কা মেরে দাড়িয়ে আছে, অল্প বয়সী হেল্পার যখন বাসটি চালাচ্ছিল সাথে একটান বিড়ি আর একটান কোকও খাচ্ছিলো। বাসের সব যাত্রী বলাবলি করছিলো, হেল্পার সাহেব আপনি বিড়ি খাওয়া বাদ দিয়ে ধীর গতিতে বাস চালান, মানুষের জীবন নিয়ে মস্করা করিয়েন নাহ। কিন্তু হেলপার কিছুতেই কথা কানে তুললো না। মনে হচ্ছিল ড্রাইভারের চেয়ে হেল্পারের ব্যবহার আরো জগণ্য প্রতিমধ্যে হেল্পারের গাড়ি চালানো দেখে কয়েকজন ভিডিও করা ধরছিলো তখনই গাড়িতে থাকা আরো দুজন হেল্পার বাজে ভাবে কথা বলা শুরু করলো।

এভাবে চলত থাকলে মানুষের যাতায়াতের কোনো নিরাপত্তা থাকবে না। সাধারণ স্বল্প আয়ের মানুষজন বাসে চলাচল এড়িয়ে চলবে। গৌরিপুর হতে মুন্সিরহাট পর্যন্ত এই সড়কটিতে দুই আড়াইশ বাঁক রয়েছে। রাস্তার দু পাশে রয়েছে ছোট বড় পুকুর ও খাল। কিন্তু তার মধ্যে ঢাকাগামী অনেক বাস, ট্রাক এমনকি সিএনজি, অটোরিকশা ও বাইক নিয়মিত চলাচল করে এই রূটে।
এমন অনাকাঙ্খিত ঘটনার জন্য নিয়মিত যাতায়াতকারী অনেক যাত্রীদের মাঝে এক ধরনের আতংক সৃষ্টি হয়েছে যার কারনে ভুক্তভোগী যাত্রীগণ চাঁদপুর জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, যেন প্রশাসনের দিক থেকে জৈনপুরী বাস মালিক সমিতিকে সতর্ক ও হুশিয়ারী করে দেন।

উল্লেখ্য, ৮ই জুন চাঁদপুর-মতলব পেন্নাই সড়কের যাত্রীবাহী জৈনপুরী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও শিশুসহ সাতজন গুরুতর আহত হয়েছে। গতবছরও ঢাকা থেকে আসার পথে এই জৈনপুরী বাস এক্সিডেন্ট করে একজন নিহত হয়।
শুধুমাত্র অপেশাদারি ও অদক্ষ অল্প বয়সী হেল্পার দিয়ে গাড়ি চালানোর কারনে প্রতিনিয়তই হচ্ছে দূর্ঘটনা।

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। দেশ-দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে, বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।

৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।

আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়:

ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মোঃ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মোঃ কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মোঃ মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মোঃ হারুন অর রশীদ।

ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মোঃ সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এর আগে ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।

রামপুরে বিদ্যাঘর পাঠাগার উদ্বোধন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
রামপুরে বিদ্যাঘর পাঠাগার উদ্বোধন

“বই পড়লে আলোকিত হই, না পড়লে অন্ধকারে রই” বইয়ের সঙ্গেই গড়ে উঠুক সুন্দর সমাজ এই স্লোগানে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বদরখোলা বাজারে বিদ্যাঘর পাঠাগার উদ্বোধন করা হয়েছে। যুব সমাজকে মাদক ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পাশাপাশি গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান এই পাঠাগারের মূল উদ্দেশ্য।

শুক্রবার ৩১ অক্টোবর বিকালে বদরখোলা বাজারে বিদ্যাঘর পাঠাগার ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাণুরাগীও সমাজসেবক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।


বিদ্যাঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিদ্যাঘর পাঠাগারের সচিব আমিরুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মফিজুল ইসলাম মাষ্টার, সাবেক সহকারী উপাধ্যক্ষ মাওলানা মাহফুজুল হক, মাওলানা মমিনুল হক রাজাপুরী, নাসিরকোট ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ শরীফুল্লাহ।

এছাড়াও এলাকার নবীণ প্রবীণ ও গন্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যাঘর পাঠাগারের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ যাতে জ্ঞান অর্জন করতে পারে, সেজন্য বিভিন্ন মনিষীদের বই পাঠাগারে রাখতে হবে। পাশাপাশি ইসলামী জ্ঞান চর্চার জন্য ইসলামী বই সংরক্ষণ করতে হবে।