খুঁজুন
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন, ১৪৩২

পেইজ ডেভেলপমেন্ট’র গুনীজনদের মাঝে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান

মোঃ রবিউল আলম
প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ
পেইজ ডেভেলপমেন্ট’র গুনীজনদের মাঝে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান

চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার (২৫ জুন) বেলা ১১ টায় পেইজ ডেভেলপমেন্ট কতৃক আয়োজীত সমৃদ্ধি কর্মসূচি কৈশোর কর্যক্রম উন্নয়নে যুবসমাজ ও প্রবীণ কর্মসূচীর আওতায় অনুষ্ঠানে গুনীজনদের মাঝে শ্রেষ্ঠ সম্মাননা ও ক্রেষ্ট প্রধান অনুষ্ঠিত হয়েছে।

উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর উপ -পরিচালক মোঃ কবির আহমেদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহিদ হোসেন।

পেইজ ডেভেলপমেন্ট সেন্টার নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ বলেন, গ্রাম বাংলার দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন কাজ করার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার নিয়ে ১৯৯৪ সালে ফিস ডেভেলপমেন্ট সেন্টার এর পথ চলা শুরু হয়। আর্থিক সেবা প্রধান সংস্থার মূল কাজ হলেও সংস্থা সংগঠিত দারিদ্র মানুষের সার্বিক উন্নতিকে প্রধান্য দিয়ে সংস্থা যাবতীয় কার্যক্রম করে থাকি। শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি – এই তিনটি খাত বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি খাতেই উন্নয়ন হওয়া মানে দেশের সামগ্রিক উন্নয়ন। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, স্বাস্থ্য মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য এবং কৃষি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে থাকি।

পরে গুনীজনদের মাঝে শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তান, যুব সম্মাননাও ক্রেষ্ট হাতে তুলে দেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর নির্বাহী পরিচালক মোঃ ইউনুস। শ্রেষ্ঠ প্রবীন সম্মাননা পেয়েছেন মোঃ বিল্লাল খাঁন, মোঃ রাজা মিয়া, সরফউদ্দিন, মোঃ তাজুল ইসলাম, মোঃ আলী আক্কাস বকাউল ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা মোঃ আব্দুল কাদের বকাউল, মোঃ রবিউল আলম, সাবিনা আক্তার, মোঃ রাসেল মিয়াজী, মোঃ জহিরুল ইসলাম, যুব সম্মাননা মেহেদী হাসান হিরন, রুবেল মিয়াজী, মোঃ ইয়াসিন আরাফাত, সাব্বির মিজি, মোঃ ইমরান হোসেন, যুব সম্মাননা নারী, জান্নাত আক্তার, রুমা আক্তার, যাইমা আক্তার, জুলেখা আক্তার, নিহায় প্রধান সম্মাননা গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপাদী উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ বিল্লাল খান, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান হিরন, ইউনিয়ন এর সাবেক মেম্বার মোঃ শরফুদ্দিন, ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ রবিউল আলম সহ নয়টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।