খুঁজুন
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

রাতের আঁধারে সৃজনকৃত বাগান কেটে ঘর নির্মাণ

আনিসুর রহমান সুজন
প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
রাতের আঁধারে সৃজনকৃত বাগান কেটে ঘর নির্মাণ

সন্ধ্যার সময়েই বাগানটি ছিল সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে পরিপুর্ণ। কিন্তু রাত পোহানোর পর দেখা গেলো ভিন্নচিত্র। সৃজনকৃত বাগানের মধ্যভাগের বড়ো একটি অংশের গাছগাছালি কেটে মাটি ফেলে সেখানে ঘর তৈরি করা হয়েছে। জমির মালিক পক্ষ সকাল বেলা এসে এই দৃশ্য দেখে আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসা করলে তারাও কোন কিছু জানেন না বলে জানান। যদিও এই ঘটনার জন্য অভিযোগের তীর জমির মালিক নেয়ামত উল্ল্যা ও আরেক মালিক ফরহাদ হোসেন যথাক্রমে মো. ইউনুছ ও সোহরাব হোসেনের দিকে ঠেলেছেন।

এ ব্যাপারে ভুক্তভোগীরা ফরিদগঞ্জস্থ সেনাক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন। একইদিন ইউনুছের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ এনে সিরাজ নামে আরেকজন ভুক্তভোগী সেনাক্যাম্পে অভিযোগ করেছেন। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ চরবড়ালি গ্রামের। ইউনুছ ফরিদগঞ্জ থানায় অফিসার্স মেসে রান্নার কাজ করেন।

চরবড়ালি গ্রামের বরকন্দাজ বাড়ির নেয়ামত উল্ল্যা জানান, তিনি তার সৎ দুই ভাইসহ ২৮৭নং চরবড়ালি মৌজার ১৫০নং খতিয়ান ভুক্ত ১৬২৯ দাগে বিএস ১২৪নং খতিয়ান ভুক্ত ৪১৯৬ দাগে ৬শতক জমি মালিক ছিলেন। ওই দুই ভাই ওই জমি আমার কাছে বিক্রি করার পর আমি আমার স্ত্রীর নামে তা লিখে দেই। এই জমি নিয়ে আমাদের কোন বিরোধ ছিলো না। কিন্তু গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে কে বা কারা আমার সৃজনকৃত বাগানের শতাধিক গাছগাছালি কেটে সাবাড় করে ফেলে। শুধু তাই নয় ওই স্থানে নতুন করে ঘর তৈরির করেছে। পরদিন খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে তা প্রত্যক্ষ করি। আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলেও তারা কেউই দেখেননি বলে জানান।

তবে একটি সূত্র জানিয়েছে, এই কাজের সাথে আমার ভাতিজা ইউনুছ জড়িত। সে ফরিদগঞ্জ থানায় রান্নার কাজ করে। সে বিভিন্ন সময়ে মামলা হামলায় জড়িয়েছে। এ নিয়ে এলাকায় বহুবার সালিশ হলেও ইউনুছ গংরা তা মানছে না। সর্বশেষ তারা এই ঘটনা ঘটায়।

অন্যদিকে ঔষধ ব্যবসায়ী ফরহাদ হোসেন জানান, তার সাথে কারো জমি সংক্রান্ত বিরোধ নেই। কিন্তু নেয়ামত উল্ল্যাহর জমির সাথে ওই রাতে তার জমির গাছগাছালি কেটে দখল করা হয়েছে। এই কাজে তার বাড়ির সোহরাব তার জমি দখল করেছে বলে জানায়।

ঘটনাস্থলে গেলে কথা হয় ওই বাড়ির তছলিম উদ্দিনের স্ত্রী শাহিনুর বেগম, হেসেনের স্ত্রী নাজমা বেগম, বাচ্চুর স্ত্রী খুকি বেগম ও পোল্ট্রি ব্যবসায়ী শামিম হোসেনের সাথে। তারা জানায়, আগের দিন সন্ধ্যায় তারা বাগানে গাছগাছালি দেখলেও সকালে উঠে বাগানের মাঝখানে নতুন করে ঘর তোলা দেখতে পান। তবে কে বা কারা করেছে তা তারা জানেন না।

অভিযোগকারী সিরাজ, স্থানীয় আমিন, কালাম খোকনসহ লোকজন জানান, ইউনুছ থানার দাপট দেখিয়ে ইতিপূর্বে এলাকায় অনেক অপকর্ম করেছে। তার হাতে অনেক লোক হয়রানি হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে ইউনুছ হোসেন জানায় ওই স্থানে আগেই ঘর ছিল। সে কয়েকটি গাছ উঠিয়ে পাশে লাগিয়ে দিয়েছে।

অন্যদিকে সোহরাব হোসেন বলেছেন অন্যকথা। সে জানায়, সে বাগানের গাছ অন্যত্র লাগিয়ে নিজেই ঘর তুলেছেন।

এদিকে ইউনুছ হোসেন বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, ইউনুছ থানার অফিসার মেসের রান্নার কাজ করে। তবে সে খন্ডকালিন হিসেবে কাজ করছে। তার সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে জেনেছি। তবে সে কোন অপরাধ করলে অবশ্যই আইন অনুযায়ী বিচার হবে।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।