খুঁজুন
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন, ১৪৩২

মতলবে ভূয়া ১৪ ফেসবুক আইডির বিরুদ্ধে ছাত্রদল নেতার জিডি

মোঃ রবিউল আলম
প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
মতলবে ভূয়া ১৪ ফেসবুক আইডির বিরুদ্ধে ছাত্রদল নেতার জিডি

মতলব দক্ষিণ উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে অপপ্রচার করছে অসংখ্য ফেইক আইডি। এছাড়া উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের নামে ফেইজবুকে ফেইক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য, ছবি ও ভিডিও এডিটিং এবং গুজব ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ দীর্ঘ দিনের। আর এই সব ফেইক আইডির বিরুদ্ধে জিডি করলেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ছাত্র প্রতিনিধি ও চাঁদপুর ‘ল’ কলেজের প্রথম বর্ষের ছাত্র মোঃ ফয়সাল খন্দকার।

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় ১৪টি ফেইক আইডির নাম ও লিঙ্ক উল্লেখ করে উপজেলার জনপ্রিয় ছাত্রদল নেতা ফয়সাল খন্দকারের জিডি করার বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার জিয়াউল হক মিলন।

জিডির অভিযোগ থেকে জানা যায়, সামাজিক, রাজনৈতিক ও পরিবারিকভাবে সম্মানহানি করার জন্য ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকারের নামে মিথ্য তথ্য ও ছবি এডিটিং করে ভিন্ন তারিখ ও সময়ে ফেইক আইডির মাধ্যমে ফেইজবুকে কয়েকটি পোস্ট করা হয়। ফেইক আইডি গুলোর মধ্যে মতলবের কিং, মতলব আমার গৌরবময় দীপ্ত, সংবাদ সারাদেশ, মতলবের আয়নাঘর, মতলব বার্তা, গুপ্ত রাজনীতি, Matlab Wants Peace, Snigdha Zaman, Ismail Prodhan, Md Jamal, মতলবের সিআইডি, সংবাদ সারাদেশ, পরিমনি, আজকের মতলব উল্লেখ্য যোগ্য।

তথ্য মতে, জিডিতে উল্লেখিত ফেইক আইডিগুলোসহ আরও অনেক ফেইক আইডির মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের নামে নানা রকম উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে প্রতিনিয়ত। রীতিমতো এসব আইডিগুলি বিভিন্ন ব্যক্তির কাছে তথ্য ছড়িয়ে ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ দাবি করছে। এই সমস্ত ফেক আইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে বহুবার। তারপরও আইনের তোয়াক্কা না করেই, নির্ধিয়ায় চালাচ্ছে এসব বেনামি আইডিগুলি। উপজেলায় সম্প্রীতি কিছু আইডি বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত সকলের নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে দিন রাত সমান তালে। যে কোন নির্বাচন ও দলের কমিটি গঠন করার সমেয় আসলেই এসব ফেক আইডির জন্ম হয় অনেক বেশি।

থানায় জিডি করার বিষয়ে একাধিক রাজনৈতিক মামলার আসামি ছাত্রদল নেতা ফয়সাল খন্দকার বলেন, ২০১৪ সালের ২৮ অক্টোবর রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়েছি। ২০২৩ সালে নয়পল্টনে পুলিশের সাথে সংঘর্ষে আহত হই। ২০২৪ সালের ২৪ মার্চ মতলব দক্ষিণ থানার সাবেক ওসি রিপন বালা তুলে নিয়ে আমাকে শারীরিক নির্যাতন করে এবং ১৪ জুলাই উপজেলা ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে পাঁজরের হাড় ভেঙে দেয়। ছাত্রদলের রাজনীতিতে আমার ত্যাগ ও অর্জনকে কলঙ্কিত করতে একটি পক্ষ ওই সকল ফেইক আইডির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

ফয়সাল খন্দকার আরও জানান, আইনি প্রক্রিয়া শুরু করতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছেন এবং সাইবার ক্রাইম ইউনিটেও অভিযোগ জানাবেন। তার ধারণা, দলীয় রাজনীতিতে গ্রুপিং এর কারণে একটি চক্র সক্রিয় এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহাম্মদ বলেন, উপজেলায় আমরা অনেক ফেসবুক ফেইক একাউন্টের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আমরা ইতিমধ্যে চিহ্নিত করার কাজ শুরু করেছি। অতি শীঘ্রই এসব ফেইক আইডির মালিকদের ধরে শাস্তির আওতায় আনা হবে।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।