খুঁজুন
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২

হাজীগঞ্জে খাজা চোহরভী ও তৈয়্যব শাহ (রঃ)’র সালানা ওরছ মাহফিল

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
হাজীগঞ্জে খাজা চোহরভী ও তৈয়্যব শাহ (রঃ)’র সালানা ওরছ মাহফিল

বাংলাদেশের তরিকতপন্থী সংগঠনগুলোর মধ্যে সর্ব শীর্ষ মানবতাবাদী সংগঠন ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’ হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিশ্বে অনন্য ত্রিশপারা দুরূদ শরীফের গ্রন্থ ‘মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল’ গ্রন্থের প্রণেতা, সাহেবে ইলমে লাদুনি খাজায়ে খাজেগাঁ খাজা আবদুর রহমান চোহরভী (রাঃ)’র ১০৪তম ওরছ মোবারক এবং আরেক মহান ওলী, আওলাদে রাসুল, গাউছে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ (রাঃ)’র ৩৩তম ওরছে পাক উপলক্ষে সালানা ওরছ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার হাজীগঞ্জ পাইলট সরকারি হাইস্কুল মিলনায়তনে এই আজিমুশ্বান সালানা ওরছ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন এশিয়া খ্যাত সুন্নী দ্বীনি মাদ্রাসা চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান ফকিহ মুফতিয়ে আজম, আল্লামা কাজী আবদুল ওয়াজেদ (মা. জি. আ.)। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি আবুল হাসানাত আল-কাদেরী।

চাঁদপুর জেলা গাউছিয়া কমিটির সভাপতি অধ্যাপক শাহজামাল তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আল-কাদেরী, সাধারণ সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহ, জেলা দাওয়াতুল খায়ের সম্পাদক মাওলানা আহম সাইফুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা শাহাদাত হোসেন জাহিদ ও মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন।

প্রধান মেহমান মুফতি আবদুল ওয়াজেদ তাঁর আলোচনায় বলেন, এই বাংলাদেশ সুজলা সুফলা হয়েছে আল্লাহর ওলীগণের পদচারণায়।

খাজায়ে চোহরভী (রাঃ) যে ত্রিশপারা দুরূদ শরীফ মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল লিখেছেন তা ইলমে লাদুন্নি ছাড়া সম্ভব নয়। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লামার এমন কোনো সিফাত, গুণ নাই যা খাজায়ে চোহরভী এই দুরূদ শরীফের গ্রন্থে আনেন নি। বিশ্বে দুরূদ শরীফের ত্রিশপারা বিরল। দুরূদের খাজানা যেনো মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল।

তিনি বলেন, খাজায়ে চোহরভী (রা.) প্রকাশ পেয়েছেন শাহেনশাহে সিরিকোট আওলাদে রাসুল সৈয়দ আহমদ সিরিকোটি (রা.)’র মাধ্যমে। এই মহান ওলীই হচ্ছেন বানীয়ে জামেয়া। আর তাঁর সুযোগ্য উত্তরসূরি গাউছে জামান হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়্যব শাহ (র.) হচ্ছেন বানীয়ে গাউছিয়া কমিটি। আজকে সারা বাংলাদেশে হুজুর কেবলার প্রতিষ্ঠিত আনজুমানের দ্বারা শত শত সুন্নী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। এর দ্বারা সুন্নীয়তকে প্রাতিষ্ঠানিকভাবে টিকিয়ে রাখা হচ্ছে।

তিনি আরো বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং আমরা যারা হক্ব তরীকাপন্থী আছি, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে কোনো ধরনের অনৈক্য করা যাবে না। তাহলে শয়তান আমাদের মাঝে ঢুকে যাবে। তিনি মুসলমানদের ঈমান ও আমল হেফাজতের জন্যে আল্লাহর ওলীগণের কাছে যাওয়া যে কতোটা গুরুত্বপূর্ণ তা কোরআনের আয়াত দ্বারা বুঝিয়ে দেন।

সবশেষে মিলাদ কিয়াম ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বাদ মাগরিব অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন খতম, মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল খতম এবং খতমে গাউছিয়ার মধ্য দিয়ে। ত্রিশজন উল্লেখযোগ্য আলেম এসব খতম সম্পন্ন করেন।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা
কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর বুধবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  modc  ডাঃ  পংকজ চন্দ্র সরকার, নার্সিং সুপার ভাইজার তাসনীমা।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স মাকসুদা ও বাসন্তী দেবনাথ,  mt  ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার, ব্রাকের cco অফিসার মোঃ বেলাল হোসেন ও প্রোগ্রাম অফিসার মোঃ সহিদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজুর মা ফেরদৌসী বেগম (৬৫) এর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের মিয়াজী বাড়ির মরহুম আব্দুছ ছাত্তার মিয়াজির স্ত্রী, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম রাজুর মমতাময়ী ‘মা’ ফেরদৌসী বেগম দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৬ ডিসেম্বর সকাল ১০ টায় মরহুমার
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান বাবলু, বার্তা সম্পাদক মিজান লিটন ভূঁইয়া, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, সাংবাদিক মারুফ হোসেন,  অলিউল্লাহ মাহবুব, মরহুমার আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম।
সাংবাদিক রাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন ও জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
ওনারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। দেশ-দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে, বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।

৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।