খুঁজুন
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ, ১৪৩২

কোরবানির ঈদ কে সামনে রেখে শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছেন খামারিরা

তারেক রহমান তারু
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
কোরবানির ঈদ কে সামনে রেখে শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছেন খামারিরা

দীর্ঘ এক বছর পর আবারও ত্যাগের মহিমা নিয়ে আসছে পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহাকে কেন্দ্র করে কোরবানির পশু রক্ষনাবেক্ষন ও পরিচর্যায় ফরিদগঞ্জে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। উদ্দেশ্য শখের পশু গুলোকে যেন দেখতে সুন্দর লাগে এবং প্রত্যাশিত দামে বিক্রি করা যায়। পশুর যত্নে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ খামারিরা।

এ বছর চাঁদপুর জেলায় গবাদি পশুর চাহিদা রয়েছে ৭৬ হাজার। চাহিদার তুলনায় গরুর মজুদ রয়েছে ৬২ হাজার। মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপের জন্য ইন্ডিয়ান গরু এবার দেশে কম আসায় দেশীয় পশু বিক্রি করে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন অনেকেই।

কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় গরুর খামারিরা গরুর খাবারে কোনো প্রকার কমতি দিচ্ছেন না। প্রাকৃতিক খাবারের ওপরই নির্ভরশীলতা বেশি দেখা যাচ্ছে। কেননা, মেডিসিন ব্যবহার করলে কোনো কারনে গরু বিক্রি করা না গেলে পরবর্তীতে এগুলো নানান রোগে আক্রান্ত হতে পারে। সে জন্য বিশেষ সতর্কতার সাথে প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরুর স্বাস্থ্য ভালো রাখার দিকে মনোযোগ দিচ্ছেন অনেকেই।

বাংলাদেশের মধ্যে অন্যতম বড় একটি উপজেলা ফরিদগঞ্জ। ফরিদগঞ্জে বরাবরই কোরবানির ঈদের গরুর চাহিদা থাকে অনেক। স্থানীয় খামারিদের উৎপাদন করা গরু দিয়ে চাহিদা পূরণ হয় না, সে জন্য ফরিদগঞ্জের বাইরে দূর-দূরান্ত থেকেও মৌসুমী ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন ফরিদগঞ্জে।

ক্ষুদ্র খামারিরাও গরুর যত্নে কমতি রাখছেন না, পারিবারিক ভাবে দু একটি গরু পালন করা ব্যক্তিরা শখের পশুটির বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবছর ভালো দাম পাওয়ার আশা করছেন তারা।

কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় ৫০ টি ভালো জাতের গরু প্রস্তুত রেখেছেন ফরিদগঞ্জ উপজেলার ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের পাটওয়ারী এগ্রো ফার্মের কর্ণধার কচি পাটওয়ারী।

তিনি জানান, আমি বড় বড় ৫০ টি গরু প্রস্তুত রেখেছি। একদম প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরুগুলোকে লালন পালন করেছি। পরিস্কার পরিচ্ছন্নতার ব্যাপারে শতভাগ গুরুত্ব দিচ্ছি। মানুষ চাইলে আমার খামারে এসে গরু নিয়ে যেতে পারবে। সর্বনিম্ন ১ লাখ পঞ্চাশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৪ লাখ টাকা দামের গরু আমার খামারে আছে। আশা করছি প্রত্যাশিত দামে বিক্রি করে এবার লাভবান হতে পারবো।

প্রতি বছরই কোরবানির মৌসুমে ঝিনাইদহ থেকে গরু নিয়ে ফরিদগঞ্জে আসেন ব্যবসায়ী কালু মিয়া। তিনি জানান, ফরিদগঞ্জ বড় উপজেলা হওয়ায় এখানে গরুর চাহিদা রয়েছে প্রচুর। আমরা এখানে গরু বিক্রি করে বেশি লাভ করতে পারি, সে জন্য প্রতি বছর এতো দূর থেকে ছুটে আসি।

এদিকে উপজেলা প্রশাসন কর্তৃক গরুর হাটগুলো ইজারা দেওয়ার কাজও এগিয়ে চলছে। সবমিলিয়ে পশুর রক্ষনাবেক্ষন সহ কোরবানির ঈদকে ঘিরে প্রস্তুতি চলছে ভালো ভাবে।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।

বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মিজান লিটন
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মহান বিজয় দিবস একটি ভালো দিন তাই আমি মনোনয়নপত্র সংগ্রহে এই দিনটি বেছে নিলাম। বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন কালে চাঁদপুর – ৩ আসনের ধানের শীষের প্রার্থী
শেখ ফরিদ আহমেদ মানিক এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিন
(১৬ই ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল হাসান সরকারের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের এই দিনটি মহান বিজয়ের দিন এটি একটি ভালো দিন আমার সৌভাগ্য এই দিনটিতে আমি আমার মনোনয়োন সংগ্রহ করতে পেরেছি। চাঁদপুরের পাঁচটি আসনের সর্বপ্রথম আমিই মনোনয়ন সংগ্রহ করলাম। আমি আমরা আশাবাদী একটি সুষ্ট, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

এ সময় তিনি আরো বলেন, ১৭ বছর আমরা যেই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম আজ সেই কাঙ্খিত দিনটি সামনে এসেছে। তাই আমরা চাই প্রশাসন যেন নিরপেক্ষ থেকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়।

মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী।