খুঁজুন
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন, ১৪৩২

প্রায় পাঁচ হাজার রোগীর রক্তের জোগান দিয়েছে টিটু হোসেন

তারেক রহমান তারু
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
প্রায় পাঁচ হাজার রোগীর রক্তের জোগান দিয়েছে টিটু হোসেন

টিটু হোসেন, ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামের সাধারণ এক পরিবারে জন্ম তার। ছোট বেলায় বাবাকে হারিয়েছেন। অযত্নে বড় হওয়া এই তরুণ স্বেচ্ছাসেবাকে করেছেন নিজের পণ হিসেবে।

ফরিদগঞ্জে যেকোনো অসুস্থ মানুষের রক্তের প্রয়োজন হলেই মানুষ মনের অজান্তে হলেও টিটুকে খুঁজে বেড়ায়। টিটু নিজেও রক্ত দিয়েছেন বেশ কয়েকবার। তবে তিনি রক্তের জোগান দেওয়ার ক্ষেত্রে ছাড়িয়ে গেছেন স্বেচ্ছাসেবার সকল হিসাব নিকাশ। প্রায় পাঁচ হাজারেরও বেশি রোগীর জন্য রক্ত ম্যানেজ করেছেন টিটু।

জীবনের কঠিন মূহুর্তে সহজে রক্ত জোগান পাওয়া কতটা স্বস্তির বিষয় সেটা একজন রোগী এবং রোগীর পরিবার ভালো ভাবেই জানে। আর সে কাজটিই সাফল্যের সাথে করে আসছেন টিটু হোসেন।

ফরিদগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার সুবাদে ফরিদগঞ্জের আনাচে কানাচের তরুণদের সাথে পরিচিত টিটু হোসেন। সহজে তার কথায় উৎসাহিত হয়ে মানুষের কল্যাণে নেমে পড়ে।

তিনি অসাধারণ একজন কঠোর পরিশ্রমী স্বেচ্ছাসেবী হওয়ায় তিনি ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সমাজ কল্যান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সাফল্যের সাথে। তার স্বেচ্ছাসেবী মানসিকতার কারনে তাকে পরবর্তীতে ফরিদগঞ্জ লেখক ফোরাম’র দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

বিডি ক্লিনের মতো সু-পরিচিতি সমাজসেবী সংগঠনের হয়েও তিনি চাঁদপুরে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

এছাড়াও ফরিদগঞ্জের প্রায় ৮-১০ টি সামাজিক সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন তিনি।

মানুষের জীবন বাঁচানোর অন্যতম উপাদান রক্ত জোগানের কাজের পাশাপাশি তিনি মানুষের যেকোনো বিপদে মাঠে নেমে পড়েন। করোনাকাল, বন্যা সহ প্রাকৃতিক দূর্যোগ গুলোতে যুবকদের একত্রিত করে দাঁড়িয়েছেন মানুষের পাশে।

গরিব ও অসহায় মানুষের যেকোনো বিপদে তিনি মাঠে নেমে পড়েন। ফরিদগঞ্জের ভালো ছেলে হিসেবে পরিচিত হওয়ায় ধনী ব্যক্তিরা টিটু হোসেনের ডাকে সাড়া দিয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। টিটু হোসেন প্রমান করেছেন মানুষের পাশে থাকতে হলে ধনী হওয়ার প্রয়োজন নেই, সুন্দর একটি মন হলেই যথেষ্ট। টিটু হোসেন নিজের টাকায় মানু্ষকে সাহায্য করতে না পারলেও মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে ধনীদের মাধ্যমে গরিবদের অসহায়ত্ব দূর করেন।

কিছুদিন আগে টাকার অভাবে বিয়ে দিতে না পারা এক কন্যার জন্য মানুষের কাছে হাত পেতে বিয়ের খরচ জোগান দেন টিটু, সেই কন্যার বাবা আঃ জব্বার বেপারী বলেন, আমার পুত্র সন্তান নেই, আমি একজন দরিদ্র মানুষ। মেয়ের বিয়ে দিবো সে জন্য দিশেহারা হয়ে গিয়েছি। টিটু মূহুর্তের মধ্যেই বেশ কয়েকজন ধনী মানুষের কাছ থেকে নিজে হাত পেতে আমার বিপদের মূহুর্তে পাশে দাঁড়িয়েছেন। আমি মনে করতাম আমার ছেলে নেই কিন্তু সেদিন থেকে বুঝতে পেরেছি টিটু আমার ছেলে।

টিটু নিজেও এই বাবাদের কষ্ট দূর করে বাবার আদর না পাওয়ার তৃপ্তি দূর করেন।

এ বিষয়ে টিটু হোসেন বলেন, আমি ছোট থেকেই মানুষের দুঃখ্য কষ্ট সহ্য করতে পারি না। আমি নিজেও গরিব কিন্তু আমার বিশ্বাস অনেক মানুষই দান করার জন্য তৈরি থাকেন কেবল গরিবদের সমস্যা গুলো সততার সাথে তুলে ধরতে হবে এবং লোভ না করে সেবা করে যেতে হবে। আমি মানুষের পাশে থেকে আনন্দ পাই। আমি প্রত্যেকদিন অন্তত একজন মানুষের কোনো না কোনো উপকার করতে না পারলে শান্তি পাই না। এই নেশার কারনে আমি আসলে নিজের পেশাগত কাজেও অনেক সময় মনোযোগ দিতে পারি না। আমি নিজেও গরিব হওয়ায় গরিবের দুঃখ বুঝি।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।