খুঁজুন
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন, ১৪৩২

মতলব দক্ষিণে জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
মতলব দক্ষিণে জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

মতলব দক্ষিণ উপজেলার ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নায়েরগাঁও ২ নং ইউনিয়নের একটি স্থানীয় কিন্ডারগার্টেনে মতলব দক্ষিণ উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ আতাউর রহমান রাকিবের সঞ্চালনায় ও ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের বৈদ্য সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন।

শাখাওয়াত হোসেন বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। তিনি আমাদের শিখিয়েছেন-জনগণই রাষ্ট্রের মালিক, ক্ষমতার উৎস জনগণ। যা সংবিধানের অনুচ্ছেদ ৭(১)-এ স্পষ্টভাবে বলা আছে- জনগনই রাষ্ট্রের মালিক, ক্ষমতা জনগনের হাতেই থাকা উচিত। গত প্রায় ১৮ বছর গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা, গুম, খুন সাধারন ব্যাপার হয়ে দাড়িয়েছিল। বিএনপি তথা জিয়া মঞ্চের লক্ষ্য- নৈতিকতা, ত্যাগ ও দায়িত্ববোধ ফিরিয়ে আনা; রাজনীতিকে ব্যবসা নয়, দায়িত্বে রূপান্তর করা।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় তরুণ, নতুন শিক্ষিত সহ এই প্রজন্মের সকলকে রাজনীতির প্রতি আস্থা ফিরিয়ে আনা, মেধাবী ও সৎ নেতৃত্ব গড়ে তোলা, জনগণের সঙ্গে দলের সম্পর্ক আরও গভীর করা। আমার বিশ্বাস জিয়া মঞ্চের প্রতিটা নেতা কর্মী কোন প্রকার অপকর্মের সাথে জড়িত হবে না এবং উনারা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ সকলের সাথে মিলে দলীয় সকল কর্মকান্ডে অংশ নিবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক হাজী আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ হুমায়ুন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়েজ আহমেদ ও মোঃ ইকবাল খান, মতলব দক্ষিণ উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ উল্ল্যাহ খান, এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আরাফাত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার বৈদ্য, ২নং নায়েরগাঁও ইউনিয়ন যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেন বৈদ্য প্রমুখ।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, জিয়া মঞ্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে কাজ করছে। তরুণদের নেতৃত্বে গড়ে উঠছে নতুন প্রজন্মের জিয়াপন্থী কর্মীবাহিনী, যারা গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।

মতবিনিময় ও আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।