খুঁজুন
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

বাংলাদেশের জন্য পিআর একটি অচল পদ্ধতি: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ
বাংলাদেশের জন্য পিআর একটি অচল পদ্ধতি: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

oplus_0

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, অন্তবর্তীকালিন সরকার যদি মনে করেন আগামী ১ মাসের মধ্যে নির্বাচন হবে, তাহলে আমরা ১ মাসের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি।

যারা পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা কখনও সফল হবেন না। বাংলাদেশের জন্য পিআর একটি অচল পদ্ধতি। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে পিআর পদ্ধতি সিসটেমের জন্য গত ১৭ মাসে ১০ বার সরকার গঠন করা হয়েছে। বাংলাদেশে এটা হতে দেয়া যাবে না। যাদের সাথে জনগণের সাথে কোন সম্পর্ক নেই, তারা হয়তো এ ধরনের কথা বলে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এ উদ্দেশ্য কখনো সফল হবে না। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছি। হয়তো এ মাসের মাঝামাঝি সময়ে হয়তো আমাদের নেতা তারেক রহমান নির্বাচনী আসনগুলোতে কারা কারা নির্বাচন করবেন সেই নির্দেশনা দিবেন। সেই লক্ষ্যেও দল কাজ করা হচ্ছে।

শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা জান্নাতের টিকেট দেয়ার কথা বলে রাজনীতি করে, এটা অন্যায়। আমরা সকলে জানি জান্নাতের টিকেট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বেহেস্তের টিকেট দিতে পারে না। তারা বাড়ি বাড়ি মহিলা দিয়েও এ অপপ্রচার করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল অনেক শক্তিশালী। আমাদের দেশের মহিলারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে অনেক ভালবাসেন। তাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি, ঘরে ঘরে যাচ্ছি। এই ৩১ দফার মধ্যে রাষ্ট্র সংস্কারের কথা রয়েছে, বিভিন্ন সংস্কারের কথা বলা রয়েছে আগামীদিনে রাষ্ট্রকে আমরা কিভাবে ঢেলে সাজাবো সেটা আমাদের নেতা তারেক রহমান বোঝেন। আগামীদিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমরা আওয়ামীলীগের মতো বলবো না, সিঙ্গাপুর বানাবো। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিনত করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, অ্যাড.শামসুল ইসলাম মন্টুর যৌথ পরিচালনায় কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা ড. জালাল উদ্দিন আহমেদ, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপি সহ-সভাপতি শরীফ মো. ইউনুস, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, হুমায়ুন কবির প্রধান, মোল্লা মাহমুদ হাসান, আলমগীর কবির পাটওয়ারী, ডি এম শাহাজাহান, যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. জহির উদ্দিন বাবর, শাহজালাল মিশন, সদস্য আজহারুল হক মুকুল, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, তানভীর হুদা, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, মতলব পৌর বিএনপি সভাপতি সোয়েব সরকার, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আহমেদ সেলিম, কচুয়া পৌর বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ ভেন্ডার প্রমুখ উপস্থিত ছিলেন।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।