খুঁজুন
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন, ১৪৩২

৪৭তম বিসিএস

প্রিলির ফল রোববার, ৮ গুণ প্রার্থীকে পাসের আবদারে ‘সায় নেই’

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
প্রিলির ফল রোববার, ৮ গুণ প্রার্থীকে পাসের আবদারে ‘সায় নেই’

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। এতে শূন্যপদের ৮ গুণ অথবা কমপক্ষে ২০ হাজার প্রার্থীকে পাস করানোর দাবি তুলেছেন চাকরিপ্রার্থীরা। তাদের এ দাবি মেনে প্রার্থীদের পাস করানোর আবদারে ‘সায় নেই’ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা আগেই ঘোষণা করেছিলাম যে, ২৮ সেপ্টেম্বরের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে তার আগেই ফল প্রকাশের চেষ্টা করেছে পিএসসি। কাজ পুরোপুরি শেষ না হওয়ায় বৃহস্পতিবার ফল প্রকাশ সম্ভব হয়নি। এখন নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে।

গত ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। তবে পরীক্ষায় কত শতাংশ প্রার্থী অংশ নিয়েছেন, সে তথ্য জানায়নি পিএসসি।

এদিকে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বিজ্ঞপ্তিতে থাকা শূন্যপদের অন্তত ৮ গুণ প্রার্থীকে পাস করানোর দাবি করেছেন চাকরিপ্রার্থীরা। এ নিয়ে গত ২৪ সেপ্টেম্বর পিএসসিতে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছে, বিগত কয়েকটি বিসিএসে সুপারিশের সময় নানা জটিলতা দেখা গেছে। এতে বিসিএসে নিয়োগ কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। অনেক ক্ষেত্রে শূন্যপদ পূরণে যোগ্য প্রার্থী পেতে সংকটে পড়ছে পিএসসি। ৪৭তম বিসিএসের নিয়োগে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে অন্তত ৮ গুণ প্রার্থীকে প্রিলিতে উত্তীর্ণ করানো সমীচীন হবে। সেটা সম্ভব না হলেও কমপক্ষে ২০ হাজার প্রার্থীকে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়া উচিত হবে।

চাকরিপ্রার্থীরা স্মারকলিপিতে বিগত কয়েকটি বিসিএসের প্রিলিতে শূন্যপদের কতগুণ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়েছে, তাও উল্লেখ করেছে। তাতে দেখা যায়, ৪০তম বিসিএসে প্রায় ১১ গুণ, ‎৪১তম বিসিএসে প্রায় ১০ গুণ, ‎৪৩তম বিসিএসে প্রায় ৯ গুণ, ‎৪৪তম বিসিএসে প্রায় ৮ গুণ এবং ৪৬তম বিসিএসে ৭ গুণেরও বেশি প্রার্থীকে পাস করানো হয়।

এদিকে, বিজ্ঞপ্তি অনুযায়ী-ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। শূন্যপদের ৮ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হলে ২৯ হাজার ৫০৪ জনকে প্রিলিতে পাস করাতে হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘পিএসসির বিধিতে এ নিয়ে কিছু উল্লেখও নেই। কমিশন পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।’

‘কখনো দেখা যায়, কাট মার্কস ০.৫০ বেশি ধরলে ১০ হাজারের জায়গায় ১৮ হাজার হয়ে যাচ্ছে। তখন তো এত প্রার্থীকে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার অবস্থা থাকে না। সেজন্য কত প্রার্থীকে প্রিলিতে পাস করালে, শূন্যপদ পূরণে কোনো সংকট হবে না, তা বুঝে কমিশন সিদ্ধান্ত নিয়ে থাকেন’ যোগ করেন পিএসসির এ মুখপাত্র।

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।