খুঁজুন
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২

আমি মনোনয়ন পেলে সবাইকে নিয়ে কাজ করব : ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিন

​মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
আমি মনোনয়ন পেলে সবাইকে নিয়ে কাজ করব : ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিন

শাহরাস্তিতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা। চাঁদপুর-৫ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে হাজারো মানুষ এ র‍্যালিতে অংশ নেন।

উপজেলা সদর থেকে মাজার রোড পর্যন্ত সড়কজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, পতাকা মিছিল, ঢাক-ঢোল আর স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

​প্রধান বক্তা ব্যারিস্টার কামাল উদ্দিন তার বক্তব্যে বলেন, “দেশের মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের আকাঙ্ক্ষা পূরণের একটি মঞ্চ।”

​তিনি আরও বলেন, “আমরা জনগণের ভোটাধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে প্রতিটি মানুষ সুবিচার ও সম-অধিকার পাবে।”

​চাঁদপুর-৫ আসনের রাজনীতির মাঠে ব্যারিস্টার কামাল উদ্দিনের সক্রিয় উপস্থিতি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তরুণদের আশা জাগানো এই আইনজীবী বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। আমার প্রতিশ্রুতি হলো, এই আসনের প্রতিটি মানুষ যেন নিজের ভোটাধিকার ভোগ করতে পারে, যেন ন্যায়বিচার ও উন্নয়নের সুফল সমানভাবে পায়।”

বিএনপির আগামী পথচলা হবে জনগণকে সাথে নিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলন। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

​শাহরাস্তি পৌরসভা বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র পৌর সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী।

​এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেরাজুন্নবী রাজু, পৌর নেতা এ.এস.এম. লিটন, পৌর যুবদলের সদস্য সচিব মো. আবদুল কাইয়ুম রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, শ্রমিক দলের নেতা রফিকুল ইসলাম, মনির মিয়াজি এবং ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।

বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মিজান লিটন
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মহান বিজয় দিবস একটি ভালো দিন তাই আমি মনোনয়নপত্র সংগ্রহে এই দিনটি বেছে নিলাম। বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন কালে চাঁদপুর – ৩ আসনের ধানের শীষের প্রার্থী
শেখ ফরিদ আহমেদ মানিক এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিন
(১৬ই ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল হাসান সরকারের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের এই দিনটি মহান বিজয়ের দিন এটি একটি ভালো দিন আমার সৌভাগ্য এই দিনটিতে আমি আমার মনোনয়োন সংগ্রহ করতে পেরেছি। চাঁদপুরের পাঁচটি আসনের সর্বপ্রথম আমিই মনোনয়ন সংগ্রহ করলাম। আমি আমরা আশাবাদী একটি সুষ্ট, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

এ সময় তিনি আরো বলেন, ১৭ বছর আমরা যেই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম আজ সেই কাঙ্খিত দিনটি সামনে এসেছে। তাই আমরা চাই প্রশাসন যেন নিরপেক্ষ থেকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়।

মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী।