খুঁজুন
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

সভাপতি মিজানুর রহমান সম্পাদক সালাউদ্দিন সাংগঠনিক ইমাম হোসেন

ঢাকাস্থ চাঁদপুর ফোরাম’র কার্যনির্বাহী পরিষদ গঠন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
ঢাকাস্থ চাঁদপুর ফোরাম’র কার্যনির্বাহী পরিষদ গঠন

ঢাকায় অবস্থানরত চাঁদপুর জেলার ইসলামী আন্দোলনের কর্মীদের নিয়ে কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৭) গঠন করা হয়েছে। ২২শ আগস্ট শুক্রবার ঢাকায় অবস্থানরত চাঁদপুর জেলার ইসলামী আন্দোলনের কর্মীদের নিয়ে এক মত বিনিময় সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মিজানুর রহমান খানকে সভাপতি, অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া সাধারণ সম্পাদক এবং ইমাম হোসেন ইমন সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোসলেহ উদ্দীন আলমগীর, সহ-সভাপতি মাওঃ আবু জাফর সিদ্দিকী, মোঃ সুলাইমান মিয়া, প্রফেসর ডঃ আঃ কাদির, বোরহান উদ্দীন, জাহাঙ্গীর আলম তালুকদার, ইউসুফ খান, সহ-সাধারণ সম্পাদক আহমেদ খান, শেখ জাকির হোসেন জুয়েল, অর্থ সম্পাদক হাফেজ আঃ করিম, সহ-অর্থ সম্পাদক মাহবুব এ জামান, সহ-সাংগঠনিক সম্পাদক কুদ্দুস মাখন (চাঁদপুর সদর), , মোঃ সাইফুল ইসলাম (মতলব দক্ষিণ), ইদ্রিস আলী পাটোয়ারী (ফরিদগঞ্জ), ডাঃ আবুল হাসান (মতলব উত্তর), আবু তাহের মিয়াজি (কচুয়া), সামসুদ্দিন (শাহারাস্তি), মজিবুর রহমান (হাজীগঞ্জ), ইমরান হোসেন (হাইমচর), অফিস সম্পাদক গাজী সালাহ উদ্দীন, সহ-অফিস সম্পাদক মোঃ নাছির, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মাসুদ, সহ-প্রচার সম্পাদক আব্দুল হক, প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ প্রকাশনা সম্পাদক আব্দুল আজিজ, তথ্য ও মিডিয়া সম্পাদক আলমগীর শিপন, সহ-তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ ফরিদ আহমেদ ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক রাশেদ হোসেন মুন্সী, সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মোতালেব, আইন সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম চৌধুরী, সহ আইন সম্পাদক মোঃ সাদিকুর রহমান (জামশেদ), ক্রিড়া সম্পাদক আনোয়ার শাহ, সহ ক্রিড়া সম্পাদক মোঃ সালমান, সমাজকল্যাণ সম্পাদক আঃ কাদের ভূঁইয়া, সহ সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান জামালী, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল মজুমদার, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস আমিনা রহমান মুক্তা, সহ মহিলা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোসা: মেহেরুন নেছা, কার্যকরী সদস্য আরমান খান, মাস্টার এবিএম হানিফ মিয়া, মোঃ দুলাল হোসেন টিপু, রাসেল আহমদ, মোরশেদ আলম, আরমান খান, শাহজালাল খান।
উল্লেখ্য, ঢাকাস্থ চাঁদপুর ফোরাম ২০১৮ সালে প্রতিষ্ঠা লাভ করে চাঁদপুরের সর্বস্তরের জনশক্তিদের মাঝে পাস্পরিক পরিচিতি, সম্পৃতি স্থাপনের লক্ষ্যে ইফতার মাহফিল, প্রীতি মিলনী, শিক্ষা সফর, কর্ম সংস্থান সৃষ্টি, চিকিৎসা সহায়তা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আগামীতে জেলার উন্নয়ন কর্মকান্ডে এই সংগঠন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে চায়। ফোরাম এর কার্যক্রম গতিশীল ও প্রানবন্ত করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়। চাঁদপুর জেলার ঢাকায় বসবাসরত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় মজলিশে সূরা ও কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সূরা ও কর্মপরিষদ সদস্য এবং চাঁদপুর জেলা আমির ও সেক্রেটারী উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য হিসাবে থাকবেন।

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। দেশ-দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে, বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।

৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।

আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়:

ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মোঃ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মোঃ কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মোঃ মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মোঃ হারুন অর রশীদ।

ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মোঃ সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এর আগে ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।

রামপুরে বিদ্যাঘর পাঠাগার উদ্বোধন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
রামপুরে বিদ্যাঘর পাঠাগার উদ্বোধন

“বই পড়লে আলোকিত হই, না পড়লে অন্ধকারে রই” বইয়ের সঙ্গেই গড়ে উঠুক সুন্দর সমাজ এই স্লোগানে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বদরখোলা বাজারে বিদ্যাঘর পাঠাগার উদ্বোধন করা হয়েছে। যুব সমাজকে মাদক ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পাশাপাশি গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান এই পাঠাগারের মূল উদ্দেশ্য।

শুক্রবার ৩১ অক্টোবর বিকালে বদরখোলা বাজারে বিদ্যাঘর পাঠাগার ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাণুরাগীও সমাজসেবক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।


বিদ্যাঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিদ্যাঘর পাঠাগারের সচিব আমিরুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মফিজুল ইসলাম মাষ্টার, সাবেক সহকারী উপাধ্যক্ষ মাওলানা মাহফুজুল হক, মাওলানা মমিনুল হক রাজাপুরী, নাসিরকোট ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ শরীফুল্লাহ।

এছাড়াও এলাকার নবীণ প্রবীণ ও গন্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যাঘর পাঠাগারের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ যাতে জ্ঞান অর্জন করতে পারে, সেজন্য বিভিন্ন মনিষীদের বই পাঠাগারে রাখতে হবে। পাশাপাশি ইসলামী জ্ঞান চর্চার জন্য ইসলামী বই সংরক্ষণ করতে হবে।