খুঁজুন
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬ মাঘ, ১৪৩২

মেঘনায় জাহাজ থেকে অপরিশোধিত চিনি চুরির চেষ্টা, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
মেঘনায় জাহাজ থেকে অপরিশোধিত চিনি চুরির চেষ্টা, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

চাঁদপুরের মেঘনা নদীতে স্টাফদের খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে এমভি ওয়েস্টিন-১ লাইটার জাহাজ থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের অপরিশোধিত চিনি চুরির চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এই ঘটনায় মামলা হওয়ার পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেছেন মোনায়েম সুগার মিলের মালিক পক্ষের পাহারাদার নু কুমার ত্রিপুরা (৪৩)।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক এসআই বিল্লাল আল-আজাদ জানান, ৪ আগস্ট বেলা ১১টার দিকে চোর চক্রের সদস্য তরিকুল ও নুরুজ্জামাল নেশাজাতীয় দ্রব্য নিয়ে এমভি সি ওয়েস্টিন-১ জাহাজে ওঠে। এরপর জাহাজের মাস্টার আইয়ুব মৃধা এবং গ্রীজার ইমরান শেখকে নিজেদের পরিকল্পনার কথা জানায়।

৫ আগস্ট বিকেলে নাস্তা বানানোর সময় মাস্টার আইয়ুব মৃধা বাবুর্চিকে কিচেন থেকে অন্য কাজে পাঠিয়ে দেন। সুযোগে নুরুজ্জামাল কিচেনে গিয়ে ছোলার ভেতর সাদা পাউডার (চেতনানাশক দ্রব্য) মিশিয়ে আসে। তরিকুল বাইরে পাহারা দিচ্ছিল।

সেদিন বিকেল প্রায় ৫টার দিকে জাহাজটি চাঁদপুর সদরের হরিনাঘাট এলাকায় পৌঁছালে বাবুর্চি সবার জন্য ছোলা ও মুড়ি দেয়। সেটা খেয়ে জাহাজের লস্কর, গ্রীজার, সুকানীসহ প্রায় ১০ জন স্টাফ এবং মামলার বাদী অজ্ঞান হয়ে পড়ে।

এরপর তরিকুল ফোনে মেহেদী হাসান মুন্না ওরফে আকাশকে খবর দেয় এবং জাহাজের অবস্থান জানায়। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আকাশসহ আরও ৫ জন অজ্ঞাতনামা লোক ট্রলার নিয়ে জাহাজে আসে। তারা মাস্টার আইয়ুব মৃধার সঙ্গে আলোচনা করে, কিন্তু বনিবনা না হওয়ায় শেষে তারা আবার ট্রলার নিয়ে পালিয়ে যায়।

এরপর জাহাজের গ্রিজার মো. ইমরান শেখ মালিক পক্ষকে বিষয়টি অবগত করেন। মালিকপক্ষ তাঁদের অবস্থান জেনে নৌ-পুলিশের সহায়তা নেয়। নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাজের স্টাফদের চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।

গ্রেপ্তার আসামীরা হলেন-জাহাজের মাস্টার পটুয়াখালীর আইয়ুব মৃধা (৪৮), বাগেরহাটের মংলা থানার মেহেদী হাসান মুন্না প্রকাশ আকাশ (২৭), মো. তরিকুল (২৭), নুরুজ্জামাল (৩২), মো. মানিক হাওলাদার (২৭), চাঁদপুর শহরের মো. শরীফ মির্জা (৪৩), মো. মজিবুর রহমান সর্দার (৬৪) ও বাচ্চু বেপারী (৫৭)।

তদন্তকারী কর্মকর্তা বলেন, ঘটনার দিন ৮ আগস্ট জাহাজ থেকে মাষ্টার আইয়ুব মৃধাকে গ্রেপ্তার করা হয়। তাকে পরদিন ৯ আগস্ট আদালতে সোপর্দ করা হয়। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১৪ আগস্ট রাতে মঙ্গলা থানা এলাকা থেকে তরিকুল, নুরুজ্জামান ও মানিককে গ্রেপ্তার করা হয়। তাদের নিয়ে অভিযান চালিয়ে ১৫ আগস্ট সন্ধ্যার ফরিদগঞ্জ থেকে আটক করা হয় মেহেদী হাসান মুন্নাকে। এরপর ১৫ আগস্ট দিনগত রাত ১টার দিকে চাঁদপুর শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বাচ্চু ব্যাপারী, মজিবুর রহমান ও শরীফ মির্জাকে। ১৬ আগস্ট বাকি ৭ আসামীকে আদালতো সোপর্দ করা হয়।

গ্রেফতার আসামীদের মধ্যে মেহেদী হাসান মুন্না, তরিকুল, নুরুজ্জামাল ও বাচ্চু ব্যাপারী ১৬ আগস্ট চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০৪ এর বিচারক এর নিক ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করে।

নৌ পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামীরা পেশাদার চোর ও সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। পূর্ব পরিকল্পিতভাবে নৌ পথে চলাচলরত বিভিন্ন মালবাহী জাহাজে বিভিন্ন কৌশলে মূল্যবান মালামাল চুরি করে আসছে।

বাদী নু কুমার ত্রিপুরা মামলার অভিযোগে উল্লেখ করেন, জাহাজের মাস্টার আইয়ুব মৃধার যোগশাজশে জিএমএস ইন্টারন্যাশনাল জেনারেল মেরিন সার্ভেয়ারের জিনিসপত্র লোড-আনলোডের এস্কর্ট পার্টির পদে কর্মরত পরিচয়ে দুজন এবং পরে অজ্ঞাতনামা আরও দুজন জাহাজে ওঠেন।

এর আগে গত ৩ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা থানার বন্দর সংলগ্ন বহির্নোঙ্গর (আউটার) থেকে আব্দুল মোনায়েম সুগার মিলের স্বত্তাধিকারী আবুল খায়ের কোম্পানির ১ হাজার ২০০ মেট্টিক টন অপরিশোধিত চিনি জাহাজে লোড করে। যার অনুমান মূল্য ১৩ কোটি ২০ বিশ লাখ টাকা। ৪ আগস্ট জাহাজটি কুমিল্লা জেলার মেঘনা আব্দুল মোনায়েম সুগার মিল এবং নরসিংদী জেলার পলাশ থানার দেশবন্ধু চিনি কল লিমিটেডের উদ্দেশে যাত্রা শুরু করে।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।

বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মিজান লিটন
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মহান বিজয় দিবস একটি ভালো দিন তাই আমি মনোনয়নপত্র সংগ্রহে এই দিনটি বেছে নিলাম। বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন কালে চাঁদপুর – ৩ আসনের ধানের শীষের প্রার্থী
শেখ ফরিদ আহমেদ মানিক এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিন
(১৬ই ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল হাসান সরকারের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের এই দিনটি মহান বিজয়ের দিন এটি একটি ভালো দিন আমার সৌভাগ্য এই দিনটিতে আমি আমার মনোনয়োন সংগ্রহ করতে পেরেছি। চাঁদপুরের পাঁচটি আসনের সর্বপ্রথম আমিই মনোনয়ন সংগ্রহ করলাম। আমি আমরা আশাবাদী একটি সুষ্ট, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

এ সময় তিনি আরো বলেন, ১৭ বছর আমরা যেই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম আজ সেই কাঙ্খিত দিনটি সামনে এসেছে। তাই আমরা চাই প্রশাসন যেন নিরপেক্ষ থেকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়।

মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী।