খুঁজুন
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

নানান আয়োজনে ফরিদগঞ্জ লেখক ফোরাম’র দুই দশক উদযাপন

বারাকাত উল্লাহ
প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
নানান আয়োজনে ফরিদগঞ্জ লেখক ফোরাম’র দুই দশক উদযাপন

নানান আয়োজনের মধ্য দিয়ে ফরিদগঞ্জ লেখক ফোরাম এর দুই দশক উদযাপন করা হয়েছে। দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো- চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, কেক কাটা, বৃক্ষ বিতরণ, ফল উৎসব, সংগঠনের প্রকাশনা ‘মানচিত্র’র মোড়ক আন্মোচন ও আলোচনা সভা। শুক্রবার (৪ জুলাই) ও রোববার (৬ জুলাই) আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়।

শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান চলে। শুরুতে ছিলো শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকালে শিশু কিশোর এবং লেখক ফোরাম কর্তৃপক্ষকে নিয়ে কেক কাটেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান।

এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বুদ্ধিবৃত্তিক চর্চায় লেখক ফোরাম এক অন্যন্য নাম। সংগঠনটি বেশ কিছু অসাধারণ কাজ করেছে। সুন্দর ভবিষ্যৎ গড়তে শিশুদের গড়ে তুলছে সংগঠনটি। মফস্বলে থেকে ধারাবাহিক কাজের মাধ্যমে একটি সংগঠনকে ২০ বছর ধরে রাখা অনেক কঠিন কাজ। যোগ্য নেতৃত্ব ছাড়া এটা সম্ভব না।’

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সভাপতি ফরিদ আহমেদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক রহমান তারু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফতাব আহম্মেদ ও ওয়ালীউল্লাহ, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক হাবিবুর রহমান রুবেল, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরাম প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ, চাঁদপুর সাহিত্য পরিষদের নবনির্বাচিত সভাপতি ম. নুরে আলম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কে. এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মহসিন হাসান শুভ্র, রাবেয়া আক্তার, উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ইয়াছিন দেওয়ান, সদস্য ইয়াছিন পালোয়ান প্রমুখ।

২য় দিনের অনুষ্ঠান শুরু হয় রোববার (৬ জুলাই ) সকাল ১১ টায়। সভাপতি ফরিদ আহমেদ মুন্নার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর প্রয়াত উপদেষ্টা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান এম.এ মতিন ও প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত এবং অসুস্থ সদস্যদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠাকালিন সভাপতি কে.এম নজরুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানের পর সংগঠনের নিয়মিত প্রকাশনা ‘মানচিত্র’র মোড়ক উন্মোচন করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন কুমার শীল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. ফাহিম হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট বেলাল হোসেন।

সিনিয়র সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালিন সভাপতি কে.এম নজরুল ইসলাম, বিতার্কিক ফয়সাল তাহসান, সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু সালেহ মো. বারাকাত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি পাভেল আল ইমরান, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, বর্তমান কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের শিক্ষক এমদাদ প্রমুখ।

আলোচনা শেষে হাঁড়ি ভাঙ্গা, মহিলাদের বালিশ বদল এবং শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

এসময় সবার হাতে পরিবেশ বান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়। পরিশেষে ফল উৎসবের মাধ্যমে দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার পরিসমাপ্তি হয়। অনুষ্ঠানে সংগঠনের সকল স্তরের সদস্য উপস্থিত হয়ে দিনটিকে স্মরনীয় করে রাখেন।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।