খুঁজুন
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

মতলব দক্ষিণ উপজেলা পরিষদে জনবল সংকটে চলছে ১৭টি দপ্তর

মোঃ রবিউল আলম
প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
মতলব দক্ষিণ উপজেলা পরিষদে জনবল সংকটে চলছে ১৭টি দপ্তর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগে জনবল সংকটের মধ্যে দিয়ে চলছে অফিসের কার্যক্রম। পরিষদের ১৭ টি দপ্তরেই দীর্ঘদিন ধরে যাবৎ জনবল সংকটে পড়ে আছে। এতে অফিসের দাপ্তরিক কাজে দেখা দিয়েছে স্থবিরতা। এছাড়া সেবা নিতে আসা মানুষজন সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অধিকাংশ অফিসগুলোতে জনবল না থাকায় কর্মকর্তা নিজেই দাপ্তরিক কাজ করছেন।

উপজেলা পরিষদ কার্যালয় সূত্র জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কার্য সহকারী ও অফিস সহায়কের পদটি দীর্ঘদিন ধরে খালি থাকায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেতুপ্রকল্পের একজন কার্য সহকারী নিয়ে অফিসের কার্যক্রম পরিচালনা করছেন।

কাবিটা, কাবিখা ও টিআর মিলিয়ে দুটি পৌরসভা বাদে ২৫০টি প্রকল্প চলমান রয়েছে। লোকবল সংকটের কারণে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে একাই এসব প্রকল্পের তদারকি করতে হচ্ছে। তিনি ফিল্ডে গেলে অফিস ফাঁকা, অফিসে থাকলে মাঠ ফাঁকা, এই অবস্থার মধ্য দিয়ে চলছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে বিভিন্ন পদে ১১ জন কর্মকর্তা-কর্মচারির মধ্যে রয়েছে মাত্র ৬ জন। এর মধ্যে ভেটেরিনারি সার্জনের গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘ ৫ বছর ধরে শূন্য অবস্থায় পড়ে আছে। কম্পিউটার অপারেটরের পদে লোক নেই দীর্ঘ প্রায় ৩ বছর যাবৎ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিভিন্ন পদে ৩৫ জনের মধ্যে কর্মরত আছে ২২ জন। বাকী ১৩ টি পদ দীর্ঘ দিন যাবৎ শূণ্য রয়েছে।

৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৭ জন মেডিকেল অফিসারের মধ্যে কর্মরত আছেন ৮ জন। এছাড়া ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারের স্থলে কর্মরত রয়েছে ৩ জন । অজ্ঞান করা ডাক্তার না থাকায় অপারেশন থিয়েটারের কার্যক্রম দির্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ড্রাইভার না থাকায় এ্যাম্বুলেন্সের সেবা পাচ্ছেনা দীর্ঘদিন যাবৎ। ৫ জন পরিচ্ছন্নতা কর্মী ৫ জনের স্থলে কর্মরত আছে ২ জন।
এছাড়া উপজেলা পরিষদের আরো বেশ কয়েকটি দপ্তরে জনবল সংকটে রয়েছে।

উপজেলা ভূমি অফিসের ‘কানুনগো” পদটি শুন্য রয়েছে দীর্ঘ দিন যাবৎ। যার কারনে অফিসের বিভিন্ন কাজে স্থবিরতা দেখা যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ারুল ইসলামসহ একাধিক দপ্তরের কর্মকর্তারা জানান, ‘জনবল সংকটের কারনে দাপ্তরিক কাজের পাশাপাশি উন্নয়নমূলক কাজ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, যেসকল দপ্তরগুলোতে জনবল সংকট রয়েছে ওই দপ্তরের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের নিকট জনবল চেয়ে আবেদন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ পদগুলোর জনবল সংকট কেটে যাবে।’

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। দেশ-দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে, বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।

৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।

আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়:

ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মোঃ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মোঃ কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মোঃ মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মোঃ হারুন অর রশীদ।

ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মোঃ সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এর আগে ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।

রামপুরে বিদ্যাঘর পাঠাগার উদ্বোধন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
রামপুরে বিদ্যাঘর পাঠাগার উদ্বোধন

“বই পড়লে আলোকিত হই, না পড়লে অন্ধকারে রই” বইয়ের সঙ্গেই গড়ে উঠুক সুন্দর সমাজ এই স্লোগানে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বদরখোলা বাজারে বিদ্যাঘর পাঠাগার উদ্বোধন করা হয়েছে। যুব সমাজকে মাদক ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পাশাপাশি গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান এই পাঠাগারের মূল উদ্দেশ্য।

শুক্রবার ৩১ অক্টোবর বিকালে বদরখোলা বাজারে বিদ্যাঘর পাঠাগার ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাণুরাগীও সমাজসেবক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।


বিদ্যাঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিদ্যাঘর পাঠাগারের সচিব আমিরুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মফিজুল ইসলাম মাষ্টার, সাবেক সহকারী উপাধ্যক্ষ মাওলানা মাহফুজুল হক, মাওলানা মমিনুল হক রাজাপুরী, নাসিরকোট ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ শরীফুল্লাহ।

এছাড়াও এলাকার নবীণ প্রবীণ ও গন্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যাঘর পাঠাগারের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ যাতে জ্ঞান অর্জন করতে পারে, সেজন্য বিভিন্ন মনিষীদের বই পাঠাগারে রাখতে হবে। পাশাপাশি ইসলামী জ্ঞান চর্চার জন্য ইসলামী বই সংরক্ষণ করতে হবে।