খুঁজুন
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

রাতের আধারে একটি বাজারের প্রায় অর্ধশত দোকান পাট ভাঙচুর ও লুটপাট

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ
রাতের আধারে একটি বাজারের প্রায় অর্ধশত দোকান পাট ভাঙচুর ও লুটপাট

হাইমচরে রাতের আধারে এলাকার একটি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে প্রায় ৩ শতাধিক দুষ্কৃতিকারী অসহায় লোকজনের প্রায় অর্ধশত দোকান পাটে হামলা, ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ভাংচুর ও লুটপাটের ঘটনায় ব্যবসায়ীরা জানান, তাদের প্রায় ২ কোটি টাকার মালামাল লুটপাট ও ক্ষতি হয়েছে। এ ঘটনায় হাইমচর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ করার প্রস্তুতি চলছে।

ঘটনাটি ঘটেছে সোমবার দিনগত রাতে হাইমচরের বাংলা বাজার এলাকায়।

বাংলা বাজারের ষাটোর্ধ্ব বৃদ্ধা চায়ের দোকানি নেছার আহমেদ বলেন, আমি একজন চা বিক্রেতা এবং এটিই আমার সংসারের আয়ের একমাত্র উৎস। আমি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে কখনোই যুক্ত ছিলাম না। আমার কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। তবুও রাতের আঁধারে বাজারের বৈদ্যুতিক আলো নিভিয়ে একদল দুষ্কৃতিকারী দোকানে হামলা ভাঙচুর করে সব মালামাল লুট করে নিয়ে যায়। আমি এখন একেবারে নিঃস্ব। আমার বাচাঁর কোন উপায় খুঁজে পাচ্ছিনা।

আরেক দোকানি মজিব কাজী বলেন, তারা প্রায় ৩/৪ জন মানুষ সংঘবদ্ধভাবে ইফতারের পর পর রাতে বাজারের দোকানপাটে হামলা চালায়। আমার দোকানেও কুপিয়ে মালামাল নিয়ে যায়। আমি কখনই কারো সাথে কোনো শত্রুতায় জড়াইনি।

দোকানদার লিটন কবিরাজ বলেন, ইফতার করার জন্য দোকান বন্ধ করে বাড়িতে যাই। এসে দেখি আমার দোকান কুপিয়ে শাটার ভেঙ্গে দোকানের ভিতরে ঢুকে নগদ অর্থসহ সব মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আমি এখন কী করবো কিছুই বুঝি না। থানায় লিখিত অভিযোগ দিলে ওরা এসে মেরেই ফেলবে সেই ভয়ে আমরা তটস্থ।

একইভাবে অন্যান্য ভুক্তভোগীরা বলেন, ওরা সংখ্যায় ৩/৪শ’ জন। ওরা দুই গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা নিজেরা আধিপত্য নিয়ে দ্বন্দ্বে জড়িত হয়ে ক’দিন পরপর এরূপ কর্মকান্ড ঘটাচ্ছে। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা নিরীহ দোকানিরা। আমরা সরকার তথা প্রশাসনের কাছে এদের উপযুক্ত বিচার চাই।

এই বিষয়ে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সুমন বলেন, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে মনির ও এমরান নামের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। পরে তারা আধিপত্য বিস্তার করে বাজারের বিভিন্ন দোকান ভাঙচুর ও লুটপাট করে। আমরা যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং ওখানকার পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। তবে শুনেছি ভুক্তভোগিরা মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।