খুঁজুন
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরমের শোকসভা দোয়া ও ইফতার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণ
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরমের শোকসভা দোয়া ও ইফতার

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরমের শোকসভা দোয়া ও ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করচেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা ওয়ালী উল্লাহ।

চাঁদপুরের জেলা প্রশাসক বলেছেন, যারা সমাজের জন্য কাজ করেছেন। এখন আর আমাদের মাঝে নেই তাদের স্মরণে দোয়া ও আলোচনা একটি মহৎকাজ। গুণী মানুষদের প্রয়াত হলেও সবসময় স্মরণ করা প্রয়োজন। এতে অন্যরাও সমাজের জন্য কাজ করতে উদ্ভুদ্ধ হয়। চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম তাদের দুজন প্রয়াত সদস্যের স্মরণে যে আয়োজন করেছে এজন্য বিশেষ ধন্যবাদ জানান জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিন। বৃহস্পতিবার চাঁদপুর টেলিভিশন ফোরাম আয়োজিত স্মরণ সভা দোয়া ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গুজব সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণে আনতে হবে বলে মন্তব্য করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার চাঁদপুর টেলিভিশন ফোরাম আয়োজিত স্মরণ সভা দোয়া ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদী উত্থানের সহযোগিতা করা হচ্ছে গুজব সৃষ্টি করা বা ভিত্তিহীন সংবাদ ছড়ানো। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সবচেয়ে বেশি হয়ে থাকে। জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এ সময় তিনি। টেলিভিশন ফোরাম সাংবাদিক নেতৃবৃন্দের কাছে তিনি আহবান জানান যে সংবাদ প্রচারে জেলার অপপ্রচার হয় সেসব সংবাদ যেন না প্রচার করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভূমি কর্মকর্তা আল ইমরান খান, জেলা জামাতে ইসলামী সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন প্রদান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, জামাতের পৌর কমিটির আমির মোঃ শাজাহান খান, গাছতলা দরবার শরীফের পীর খাজা অলিউল্লাহ, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাবেক টেলিভিশন ফোরাম সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর ফটো জার্নালিস্ট এশোসিয়েশন এর সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদি, চাঁদপুর দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর কণ্ঠ পত্রিকা প্রধান সম্পাদক কাজী শাহাদাৎ, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. জাকির হোসেন, সাপ্তাহিক চাঁদপুর কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনোয়ার কানন, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক গিয়াস উদ্দিন মিলনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে চাঁদপুরের প্রয়াত সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদ ও ইকরাম চৌধুরীর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও রমজান মাস উপলক্ষে টেলিভিশন ফোরাম কর্তৃক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১১ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
আয়োজিত দোয়া অনুষ্ঠানে চাঁদপুরের টেলিভিশন সাংবাদিক ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।