খুঁজুন
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন, ১৪৩২

দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৩ পূর্বাহ্ণ
দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা: মোহাম্মদ নুর আলম দীন।

চাঁদপুর জেলার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় বহুল প্রচারিত স্থানীয় “দৈনিক চাঁদপুর সংবাদ” পত্রিকার ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, অতিথিদের সংবর্ধনা ও মাল্যদানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি উদযাপন সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে মাল্যদান ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অতিথিদের সংবর্ধিত করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান। এ সময় সংবর্ধিত অতিথিরা সম্পাদক ও প্রকাশক আবদুর রহমানের কাছ থেকে ফুলের মালা ও ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান এঁর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা: মোহাম্মদ নুর আলম দীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাঠক আপনাকে যেভাবে বিচার করবে আমি সেটাই বলছি। পাঠক সাংবাদিকতার দুইটি দিক বিচার করবে একটি পজিটিভ আরেকটি নেগেটিভ। চাঁদপুর সাংবাদিকদের একটি উজ্জ্বল চারণ ভূমি। যেখানে আমরা একটি ভালো সাংবাদিকতার প্র্যাকটিস করছি। আমাদের চাঁদপুরের অনেক সাংবাদিক প্রেস মিডিয়ার বিভিন্ন জায়গায় সুনামের সাথে এবং দক্ষতার সাথে উনাদের দায়িত্ব পালন করছেন।

তিনি আরো বলেন, চাঁদপুরে আমি আসার পরে দেখলাম ২২টি বা ২৩টি দৈনিক সংবাদ পত্র আছে। সেখানে আমি যদি একটি পেপার পড়ি তাহলে আমার সব পেপার পড়া হয়ে যায়। পড়লে দেখা যায় প্রতিটি পেপার এর ভাষা এক, লেখা এক, হেডলাইন এক। এটা সাংবাদিকতার চর্চা নয়। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সংবাদ একই হোক কিন্তু আমাদের উপস্থাপন যেন ভিন্ন হয়। নতুবা পাঠক সমাজে আমাদের গ্রহণযোগ্যতা থাকবে না।

চাঁদপুর সংবাদ পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন মিন্টু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি নৌ পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক যুগান্তরের সিটি এডিটর মিজান মালিক, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউনুস উল্লাহ।

এছাড়া আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিন ও ইটিভি চাঁদপুর জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর সংবাদের সহ-সম্পাদক ও মতলব প্রেসক্লাবের সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, ফরিদগঞ্জ অফিস প্রধান মোঃ মহিউদ্দিন, কচুয়া অফিস প্রধান সন্তোষ চন্দ্র সেন, স্টাফ রিপোর্টার এস.এম শাহ আলম।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, জি এম শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, ইন্টিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান বাবলু, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, দৈনিক আদি বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ এমরান হোসেন রাজন, মফস্বল সম্পাদক রাসেল গাজী, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, প্রকাশক মোঃ এরশাদ খান, দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সহকারী সম্পাদক জামান আহমেদ আকন্দ, চাঁদপুর প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, দৈনিক মেঘনা বার্তা পত্রিকার বার্তা সম্পাদক আনোয়ারুল হক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক মাহমুদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, বার্তা সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন, চীফ রিপোর্টার মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার রহমত আলী রিপন, আলমগীর বাবু , ওমর শরীফ, রিজভী চৌধুরী, আমির হোসেন, মোহাম্মদ মাসুম হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারী, চীফ ফটোগ্রাফার আরিফুর রহমান সাগর, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ, হাইমচর উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, শাহারাস্তি উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কচুয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হোসেন, রাজিব চন্দ্র শীল, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি আবদুল আউয়াল, হাইমচর উপজেলা প্রতিনিধি নাছির আহমেদ সহ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান বলেন, আপনাদের সহযোগিতায় চাঁদপুর সংবাদ পত্রিকার আজকের এই দীর্ঘ পথ চলা। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছি। দীর্ঘ পথ চলায় আপনাদের সহযোগিতা কামনা করছি। আজ এ অনুষ্ঠানে সকলের উপস্থিতির জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।