খুঁজুন
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ, ১৪৩২

কচুয়ার এসআই জাহাঙ্গীরের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ

চাঁদা না দেওয়ায় ছাত্র অধিকার পরিষদের নেতার ভাইকে রাজনৈতিক মামলায় পাঠালেন জেল হাজতে

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
চাঁদা না দেওয়ায় ছাত্র অধিকার পরিষদের নেতার ভাইকে রাজনৈতিক মামলায় পাঠালেন জেল হাজতে

চাঁদপুর কচুয়া থানার এস আই জাহাঙ্গীরের চাঁদাবাজি, হয়রানির শিকার হয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। তার চাঁদাবাজি ও অনৈতিক কর্মকান্ডের বিষয় উল্লেখ করে ২৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় কচুয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বর্তমানে যুব অধিকার নেতা শাহজালাল পুলিশ সুপারের নিকট অভিযোগ প্রদান করেন।

অভিযোগ সূত্রে ও সরজামিনে জানা যায়, কচুয়া উপজেলার ১১ নং গোহাট দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত. হারুনুর রশিদের ছেলে শাহজালালের বড় ভাই দিনমজুরে ইলেক্ট্রিশিয়ান মোস্তফা কামালকে ২২ মে গভীর রাতে ঘর থেকে ওসির বরাত দিয়ে এস আই জাহাঙ্গীর ধরে নিয়ে যান।

সকালবেলা পরিবারের লোকজন থানায় গেলে এসআই জাহাঙ্গীর তাদের কাছ থেকে প্রথমে ৫০ হাজার টাকা দাবি করেন। এই টাকা দিতে অপরগতা প্রকাশ করলে পরবর্তীতে ৩০ হাজার টাকা দেওয়ার জন্য বলেন।

টাকা না দেওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৪ আগস্ট ২০২৪ ইং তারিখের চাঁদপুর ফয়সাল মার্কেটের হামলা ও বৈষম্য বিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় ২৭শে আগস্ট চাঁদপুর মডেল থানার জি আর ৫৮৫ দায়ের করা রাজনৈতিক মামলায় জড়িয়ে গ্রেফতার দেখিয়ে চাঁদপুর আদালতে প্রেরণ করেন।

শাহজালাল জানায়, ছোটবেলায় আমাদের বাবা মারা গিয়েছে, আমরা ৪ ভাই ১ বোন। ভাইদের মধ্যে মোস্তফা কামালই বড়, তিনি ইলেকট্রিক কাজ করে অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছেন। আমার অন্যান্য ভাইয়েরাও ছোটখাটো ব্যবসা করেন। আমি চাঁদপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলাম। কিন্তু আমার কোন ভাই রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। ৫ আগস্টে যদি স্বৈরাচার হাসিনার পতন না হতো তাহলে আমার নামে ৮-১০ টি মামলা থাকতো, অথচ দুঃখজনক বিষয় হলো সত্য, একটি কুচক্র মহলের ষড়যন্ত্র এসআই জাহাঙ্গীর আমার ভাইকে থানায় ধরে নিয়ে যায়।

দাবীকৃত ৩০ হাজার টাকা না দেওয়ায় আমার নিরপরাধ ভাইকে চাঁদপুরের মামলায় এরেস্ট দেখিয়ে আদালতে প্রেরণ করেন। আমি আমার দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে পুলিশ সুপার বরাবর এসআই জাহাঙ্গীরের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি, আশা করি তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

ওই ইউনিয়নের বিএনপি’র সাবেক ও বর্তমান একাধিক নেতাকর্মীরা জানান, মোস্তফা কামাল কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, সে একজন ইলেক্ট্রিশিয়ান দিনমজুরে খেটে খাওয়া মানুষ, যেহেতু সেই ইলেক্ট্রিক মিস্ত্রি, সে দল মত নির্বিশেষে সবার বাসা বাড়ি, অফিসে ইলেক্ট্রিক কাজই করতেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

কচুয়ার যুব অধিকার নেতা মহিউদ্দিন জানান, মোস্তফা কামাল কোনো রাজনৈতিক সহিংসতায় জড়িত নয়, তিনি একজন নিরীহ শ্রমজীবী মানুষ। অথচ, তাকে শাস্তি দেওয়া হচ্ছে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে! আমরা এমন চাঁদাবাজ পুলিশ চাই না। আমরা দেশের স্বার্থে জনগণের কল্যাণে সৎ সাহসী পুলিশ চাই।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান জানান, শাহজালাল ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলন ও বর্তমানে গণঅধিকার পরিষদের রাজনীতির সাথে সম্পৃক্ত। তার নিরহ ভাই মোস্তফা কামাল’কে পুলিশ অন্যায় ভাবে আটক করে যে মামলায় দিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপারকে জানিয়েছি এবং বলেছি তার বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য, তিনি তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।
চাঁদপুর-২ কচুয়া আসনে গণআধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশী কচুয়র কৃতি সন্তান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক এনায়েত হাসিব বলেন, আমি বিষয়টি শুনে ওসির সাথে কথা বলেছি, তিনি এস আই জাহাঙ্গীরের এ ধরনের অনতিক কর্মকান্ডে দুঃখ প্রকাশ করেছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন।

কচুয়ার গণ-যুব-ছাত্র অধিকারের নেতৃবৃন্দরা বলেন, আগামী ২৪ ঘটনার মধ্যে এসআই জাহাঙ্গীরকে ক্লোজ করতে হবে অন্যথায় রাজপথে নামতে বাধ্য হবো। ২৪-এর বাংলাদেশে আমরা চাই জনতার পুলিশ নিষ্ঠাবান, দেশপ্রেমিক এবং জনগণের বিশ্বস্ত সাথী।

এই ঘটনাটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্র অধিকের পরিষদের সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বীর তার ফেসবুক আইডিতে পোস্ট করে এসআই জাহাঙ্গীরের অপসারণ দাবি করেন এবং তিনি আরো লিখেন, ‘এই রাষ্ট্র আমাদের স্বপ্নের বাস্তবতা, তাই রাষ্ট্রের প্রতিটি অঙ্গ যেন হয়ে ওঠে জনগণের শক্তির প্রতিচ্ছবি। পুলিশের ইউনিফর্মে যেন প্রতিফলিত হয় জনগণের সম্মান, বিশ্বাস, ও সুরক্ষা। কিন্তু কিছু অল্প সংখ্যক অসাধু, ক্ষমতার অপব্যবহারকারী সদস্যদের কারণে সমগ্র পুলিশ বাহিনী প্রশ্নবিদ্ধ হয়েছিলো। জনতার টাকায় পরিচালিত এই বাহিনীর একমাত্র কর্তব্য হবে জনসেবা, ন্যায় ও মানবাধিকারের রক্ষা।
২৪-এর বাংলাদেশ নতুন শপথে উদিত হোক অসাধুদের বিদায়, জনতার পুলিশই আমাদের ভবিষ্যৎ। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে, ন্যায়বিচার আদায় না হওয়া পর্য!।’

এ বিষয়ে এসআই জাহাঙ্গীরকে ফোন করলে তিনি প্রথমে ওসির বরাত দেন, পরবর্তীতে তিনি টাকার বিষয়ে অস্বীকার করেন এবং মোস্তফা কামালের আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি রয়েছে বলে জানান। মোস্তফা কামাল আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর পুলিশ সুপার জানান, বিষয়টি আমি শুনেছি। ২৮ মে চাঁদপুরের ও কচুয়ার গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ আমাকে অবহিত করেছেন এবং মোস্তফা কামালের ভাই ছাত্রঅধিকার পরিষদের নেত আমার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমি বিষয়টি তদন্ত করার জন্য মতলব সার্কেলকে দিয়েছি। যদি ঘটনা সত্য হয় তাহলে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।

বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মিজান লিটন
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মহান বিজয় দিবস একটি ভালো দিন তাই আমি মনোনয়নপত্র সংগ্রহে এই দিনটি বেছে নিলাম। বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন কালে চাঁদপুর – ৩ আসনের ধানের শীষের প্রার্থী
শেখ ফরিদ আহমেদ মানিক এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিন
(১৬ই ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল হাসান সরকারের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের এই দিনটি মহান বিজয়ের দিন এটি একটি ভালো দিন আমার সৌভাগ্য এই দিনটিতে আমি আমার মনোনয়োন সংগ্রহ করতে পেরেছি। চাঁদপুরের পাঁচটি আসনের সর্বপ্রথম আমিই মনোনয়ন সংগ্রহ করলাম। আমি আমরা আশাবাদী একটি সুষ্ট, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

এ সময় তিনি আরো বলেন, ১৭ বছর আমরা যেই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম আজ সেই কাঙ্খিত দিনটি সামনে এসেছে। তাই আমরা চাই প্রশাসন যেন নিরপেক্ষ থেকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়।

মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী।