খুঁজুন
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন, ১৪৩২

হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

দলের বদনাম ও মানুষের কষ্ট যেন না হয় খেয়াল রাখবেন: হাজী মোস্তাক মিয়া

মোঃ শরীফ হোসেন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
দলের বদনাম ও মানুষের কষ্ট যেন না হয় খেয়াল রাখবেন: হাজী মোস্তাক মিয়া

চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।

হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া বলেন, আজকে এখানে একটি সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। যে নেতৃত্ব আগামী দিনে হাইমচরের প্রতিটি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্গ গড়ে তুলবে। শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক রহমানের দুর্গ গড়ে তুলবেন। এবং আজকে যে নেতৃত্ব প্রতিষ্ঠা হবে এই হাইমচরের দুঃখী মানুষের পাশে থাকবে এই নেতাকর্মীরা থাকবে আমি আশা করি। আপনারা জানেন দীর্ঘ ১৬ বছর বিগত ফেসিস্ট, ভোটার ভোটার বিহীন নির্বাচনের শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংস হিসেবে হাইমচরেরও বিভিন্ন এলাকা ধ্বংস করে দিয়েছে।

চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, আমরা শুনেছি এখানে আপনাদের পাশেই সারা বাংলাদেশেই যে বদনামটি হয়েছিল চাঁদপুরের বালু খেকো একটি নাম। সেই বালু খেকোর যাতে আবার জন্ম না হয়। আজকের এই নেতৃত্ব সেটি খেয়াল রাখতে হবে। মানুষ যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন বদনাম করতে না পারে, মানুষের যাতে কষ্ট না হয়। আজকের নেতাকর্মীদের সেটি খেয়াল রাখতে হবে। কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের রাজনীতি করি। সাধারণ মানুষের রাজনীতি করে এলাকার উন্নয়নের রাজনীতি করে এলাকার মানুষের পাশে থাকবে সেটাই স্বাভাবিক।

বিগত দিনে আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি সরকারের আমলে দেশ পরিচালনা করেছেন। বাংলাদেশকে স্বনির্ভর দেশ গড়ে তুলেছিলেন। খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন ও শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছিলেন।
মানুষ উন্নয়ন চায় তাই আজকে সময় এসেছে আবারো বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী দলকে আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসার সেই সুযোগ এসেছে। যেমনি ভাবে ১৬ বছর দলের গণতন্ত্র কে ধ্বংস করে দিয়েছে। ব্যবসা-বাণিজ্য কে ধ্বংস করে দিয়েছে। মানুষের লুটপাট রাহাজানি টেন্ডারবাজি সারা বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছি সেই হাসিনা সরকারের দোসরা। এ অবস্থার পুনরাআবৃত্তি যাতে বাংলাদেশ আর না হয়। সেটার দিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, এদেশের মানুষ ১৬ বছর কেন আন্দোলন করেছে, এই ১৬ বছরে হাজার হাজার নেতাকর্মীরা মামলা মোকদ্দমা কেন খেয়েছ। এই ১৬ বছরে হাজার হাজার নেতাকর্মীরা রক্ত দিয়েছে। গুম হয়েছে কেন কারণ বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ একটি নির্বাচন চায়। যেই নির্বাচনী প্রত্যেকেই মতামত স্বাধীনভাবে দিতে পারবে। প্রত্যেকের মতামত তাদের ইচ্ছেমতো প্রকাশ করতে পারবে আর সেটার জন্যই আমাদের দীর্ঘ ১৬ বছরের আন্দোলন। কিন্তু আজকে ষড়যন্ত্র চলছে কিভাবে আজকের এই সফলতাকে নস্যাৎ করা যায়। একটা কুচুক্রি মহল একটি লোভী অংশ বিকৃত হওয়ার চেষ্টা করছে।

আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই কোন তালবাহানা বাংলাদেশের মাটিতে চলবেনা। সাময়িকভাবে করতে পারবেন কিন্তু লাভ হবে না। নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে আপনাদের রায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে সেটা আমরা আশা করি।

বুধবার বিকেলে হাইমচরের দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্যাহ সেলিম।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব জহির মিয়াজী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল খালেক খান, প্রভাষক হারুনর রশীদ, হাজী ইসহাক খোকন, মোঃ মিজানুর রহমান শেখ, মোঃ বিল্লাল হোসেন আখন, আজিজুল হক বাবুল, সরদার আবু তাহের, উপজেলা বিএনপি’র সদস্য আবুল কালাম আজাদ, মোঃ জহিরুল ইসলাম মাঝি, মোঃ বোরহান উদ্দিন জুটন, দিদারুল ইসলাম জমাদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন, উপজেলা সেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ আখন, সাধারন সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি, হাইমচর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।