খুঁজুন
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন, ১৪৩২

চাঁদপুর জেলা তাঁতীদলের সকল কমিটি বিলুপ্ত

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১:০১ অপরাহ্ণ
চাঁদপুর জেলা তাঁতীদলের সকল কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটিসহ তার অধীনস্থ সকল উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ জুন ২০২৫ তারিখ থেকে চাঁদপুর জেলা তাঁতীদলের সকল কার্যক্রম বিলুপ্তি ঘোষণা করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল চাঁদপুর জেলা শাখা ১০/১০/২০২৩ইং তারিখ থেকে ৩০/১১/২০২৩ইং তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ৫১ কার্য দিবসের জন্য অনুমোদন দেওয়া হয়। তাঁর মধ্যে আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়ক মোট ১৬ জন। এই যুগ্ম আহ্বায়কের মধ্যে একজন যুগ্ম আহ্বায়ক অন্য সংগঠনে চলে যায়। সর্বশেষে আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়ক থাকে ১৫ জন। এই ১৫ জনের মধ্যে ১৩ জনই ১৬ জুন ২০২৫ তারিখ বিকাল ৩ টায় বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা তাঁতীদল কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক বৃন্দের উপস্থিতিতে চাঁদপুর জেলা তাঁতীদলের আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়কগণ একে একে বক্তব্য রাখেন যে- সাংগঠনিক ভাবে চাঁদপুর জেলা তাঁতীদলকে গতিশীলতার বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তি করার জন্য আহ্বায়ক সহ সকল যুগ্ম আহ্বায়ক বক্তব্যে ও লিখিত আহ্বান জানান।

এখানে উল্লেখ থাকে যে, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত সারাদেশে কর্মসূচী তাঁতীদল পালন করলেও চাঁদপুর জেলা তাঁতীদল কর্মসূচী পালন করতে ব্যর্থ হয় এবং দেখা যায় যে, চাঁদপুরে কিছু কিছু এলাকায় তাঁতীদল দায়িত্বপ্রাপ্ত কর্মী চাঁদাবাজী, জুয়ার আসর বসানো হয় তা প্রতিহত করতে জেলা তাঁতীদল ব্যর্থ হয়।

এখানে আরও উল্লেখ থাকে যে, চাঁদপুর জেলা তাঁতীদল কমিটি দেওয়ার সময় শর্ত ছিল যে- আহ্বায়ক, যুগ্ম আহ্বায়-১, যুগ্ম আহ্বায়ক-২ এর কমিটি অনুমোদন দেওয়ার ক্ষেত্রে এই ৩ জনেরই স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক উল্লেখিত ছিল। কিন্তু তা না করে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক-১ তার যুগ্ম আহ্বায়ক এর স্থলে স্বঘোষিত সদস্য সচিব ব্যবহার করে ২ জনে কমিটি অনুমোদন করেন যা কেন্দ্রীয় কমিটির নির্দেশনাকে অবমূল্যায়ন করেন। মৌখিকভাবে কেন্দ্রীয় কমিটি তাঁকে বারংবার সদস্য সচিব লিখতে নিষেধ করা স্বত্বেও কেন্দ্রীয় কমিটির নিষেধ অমান্য করে যুগ্ম আহ্বায়ক-১ সদস্য সচিব ব্যবহার করে কয়েকটি কমিটি অনুমোদন দেয় যা সংগঠন বিরোধী।

তাঁতীদল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কগণের উল্লেখিত সিদ্ধান্তের আলোকে তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব নিম্ন লিখিত সিদ্ধান্ত গ্রহণ করেন- তা হলো চাঁদপুর জেলা তাঁতীদল কমিটি ও তার অধীনস্থ সকল উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি অদ্য ১৮ জুন ২০২৫ তারিখ থেকে তাঁতীদলের সকল কার্যক্রম বিলুপ্তি ঘোষণা করা হলো।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।