খুঁজুন
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

হিন্দু পরিবারের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
হিন্দু পরিবারের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

হাইমচরে হিন্দু পরিবারের সম্পদ রক্ষা এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন গোপাল কৃষ্ণ মাঝি, মলিনা দাস, অমূল্য মাঝি, জুগল মাঝে ও দেবজানী সরকার।

এ সময় লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মহজমপুর গ্রামের একমাত্র হিন্দু সনাতন ধর্মের বাসিন্দা। আমাদের পাশ্ববর্তী গ্রামের তালুকদার বাড়ির আবদুস সালাম তালুকদার, আবদুর রহিম তালুকদার, আবদুর কাদের তালুকদার এং আমাদের পার্শ্ববর্তী গাজী বাড়ির আবদুস সাত্তার গাজী, আনোয়ার উল্লা গাজী, সহিদউল্লা গাজী, মাসুদ গাজী, হান্নান গাজী, মান্নান গাজীসহ বেশ কিছু ব্যক্তি এলাকার ভূমিদস্যু এবং সন্ত্রাসী প্রকৃতির লোক।

তারা দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক ও খরিদা সম্পত্তি নিজেদের বলে দাবি করে আসছে। তারা আমাদের বাড়ি, বাগান, পুকুর, ফসলি জমি জোর পূর্বক দখল করে নিজেদের বলে দাবি করছে। আমাদেরকে বসত বাড়ি থেকে জোড়পূর্বক উচ্ছেদ করে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা যে কোনো মূল্যে আমাদেরকে উচ্ছেদ করবে এবং জায়গা জমির দখল নিতে বেপরোয়া আচরণ করছে। তারা ইতোমধ্যে জোড়পূর্বক দুইটি পুকুর, বাগানবাড়ি এবং কয়েকটি জমি জোড় পূর্বক দখল করিয়া নেয়।

আমরা এ বিষয়ে স্থানীয় গণ্যমান্যদের কাছে নালিশ করলে এলাকার শালিসীগণ আমাদের এবং তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও পর্যালোচনা করিয়া তাদের অবৈধ দখলে আমাদের ৩ একর জমি রয়েছে বলে জানান।

এরপরে বিবাদীগণ আরো বেশী ক্ষিপ্ত হয়ে আমাদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন। গত ১৯ মে আমাদের দখলীয় এবং মালিকীয় জমিতে আমরা বসত বাড়ি তৈরি করার উদ্দেশ্যে গাছ গাছড়া কাটতে গেলে তারা বাঁধা প্রদান করে। তারা পুলিশ এনে আমাদেরকে অবৈধভাবে গাছ গাছড়া কাটতে বাঁধা দেয় এবং বসতবাড়ি যাতে নির্মাণ না করি এজন্য নিষেধ করে।

এদিকে ২০ মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আমাদের মালিকীয় ও দখলীয় জমিতে কোন ধরণের স্থাপনা না করার অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আসে। এতে করে আমরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছি। বিবাদীগণ আমরা যাতে আমাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই এজন্য বিভিন্ন মারফত হুমকি ধমকি প্রদান করছে। আমরা যদি নিজেরা স্বইচ্ছায় আমাদের ঘরবাড়ি এবং জায়গা জমির দখল ছেড়ে চলে না যাই তাহলে তারা আমাদের পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলবে এবং আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি প্রদান করছে। তারা প্রতিনিয়ত আমাদের বাড়িতে এসে এ ধরণের হুমকি-ধমকি প্রদান করছে। এতে করে আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে সঙ্কিত হয়ে পড়েছি। আমরা এ বিষয়ে বহুবার অভিযোগ দিয়েও কোনো ধরণের প্রতিকার পাইনি। তারা আমাদের নামে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং আরো মামলা দিয়ে আমাদের ঘরবাড়ি ছাড়া করবে বলে হুমকি দিচ্ছে।

আমাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে এলাকার মুরুব্বী তাজুল ইসলাম গাজী সহযোগিতা করায় তাকে তারা মামলার আসামী করে হয়রানি করছে। এতে করে মামলা এবং হয়রানির ভয়ে তিনিসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ আমাদেরকে সহযোগিতা করতে আগ্রহ দেখাচ্ছে না। আমাদের পারিবারিক সম্পত্তি রক্ষা এবং আমাদের জীবনের নিরাপত্তা প্রদানের জন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ জানান।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, কার্যকরি সদস্য জাকির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।