খুঁজুন
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন, ১৪৩২

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শওকত আলী
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ঔষধ ব্যবসায়ীরেদর ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগ্রিস্টস সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চাঁদপুর শহরের বায়তুল আমিন জামে মসজিদ সংলগ্ন শপথ চত্ত্বর এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে কেন্দ্রীয় ঔষধ সমিতির কর্মসূচি অনুযায়ী ৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলা শহর ছাড়াও কচুয়া, ফরিদগঞ্জ, মতলব, হাজীগঞ্জ সহ ৭ টি উপজেলার কেমিস্ট এন্ড ড্রাগ্রিস্টস সদস্যরা অংশগ্রহণ করেন।

৪ দফা দাবীর মধ্যে রয়েছে বিভিন্ন ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ বিক্রি কমিশন বৃদ্ধি করা, ঔষধ ব্যবসায়ীদের দোকানে থাকা মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরৎ নেওয়া এবং তা প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা ও সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগ্রিস্টস সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি এবিএম নজরুল আমিন সাজু, সহ-সভাপতি বাবু সুবাশ সাহা, মনির হোসেন গাজী, ফরিদগঞ্জ শাখার সভাপতি সমির চন্দ্র দে, সাধারণ সম্পাদক আলী হায়দার পাঠান টিপু, জেলা সদস্য মো. সৈয়দ হোসেন গাজী, শাওন চৌধুরী, বিমল সেন সহ সকল পর্যায়ের কেমিস্টগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে বিভিন্ন ঔষধ কোম্পানিগুলো ঔষধ ব্যবসায়ীদেরকে যে ১২-১৩% কমিশন দেওয়া হয় তার মধ্যে তারা ক্রেতাকে ১০% ছেড়ে দেওয়ার পর তাদের হাতে ২-৩% কমিশন থাকে। তা দিয়ে তারা দোকান ভাড়া কর্মচারী বেতন সহ বিভিন্ন খরচ দিয়ে তাদের জিবিকা নির্বাহ করতে হয় অতি কষ্টে। তারা তাদের সন্তানদের নিত্যদিনের ভরণ পোষণ ও লেখাপড়া করাতে গিয়ে হিমশিম খেতে হয় বলে জানান।

তারা আরো জনান, ঔষধ কোম্পানি বিগত বছরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরৎ নিলেও বর্তমানে তারা তা ফেরৎ নিচ্ছেনা। এতে করে তাদের লোকসান গুনতে হয়। তাই তারা মানববন্ধনে প্রতিবাদ করে জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরৎ নিতে হবে এবং তাদেরকে সে ঔষধ প্রতিস্থাপন করার জন্য দিতে হবে।

এছাড়া বক্তরা বলেন, শহর ও গ্রামগঞ্জে যেখানে সেখানে ঔষধ ফার্মেসী গড়ে উঠেছে, যাদের কোন ড্রাগ লাইসেন্স নেই। তাই ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ রাখতে হবে।

অপরদিকে ব্যবসায়ীরা দাবী করে বলেন, বর্তমানে ঔষধের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, যার ফলে ক্রেতারা ঔষধ কিনতে পারছেনা। তাই ব্যবসায়ীদের দাবী অতিসত্তর সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচীর দাবী জানান।

চাঁদপুরের ঔষধ ব্যবসায়ীরা আরো বলেন, আমরা দিন শেষে রাতে পকেট শূন্য হয়ে বাড়ি যেতে হয়, আমাদের সন্তানদের জন্য আমরা কোন কিছু করতে পারিনা, আমাদের নিরুপায় হয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। অন্য পেশার লোকেরা স্কুটার দিয়ে চলাফেরা করে, সেক্ষেত্রে আমাদের সাধারণভাবে জীবন যাপন করা কষ্ট হয়ে পড়েছে। সরকার কর্তৃক ঔষধের মূল্য নির্ধারণ করা এখন শুধু আমাদের দাবী নয়, তা এখন গণ মানুষের দাবীতে পরিনত হয়েছে।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।