খুঁজুন
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ, ১৪৩২

চাঁদপুর আউটার স্টেডিয়াম থেকে মেলা অন্যত্র স্থানান্তরের জন্য স্মারকলিপি

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
চাঁদপুর আউটার স্টেডিয়াম থেকে মেলা অন্যত্র স্থানান্তরের জন্য স্মারকলিপি

চাঁদপুর আউটার স্টেডিয়াম থেকে মেলাসমূহ অন্যত্র স্থানান্তরের জন্য পদক্ষেপ গ্রহণের দাবীতে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করছেন এলাকাবাসী।

চাঁদপুর আউটার স্টেডিয়াম থেকে মেলাসমূহ অন্যত্র স্থানান্তরের জন্য পদক্ষেপ গ্রহণের দাবীতে স্মারকলিপি দিয়েছে বিষ্ণুদী মাদ্রাসা রোড এবং আউটার স্টেডিয়াম রোডের এলাকাবাসী।

মঙ্গলবার সকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নজরুল ইসলাম আলম ও ইমামদের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুদী মুন্সি বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, বাসস্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রশিদ, দন্ত বিশেষজ্ঞ ডা. মাহিদুর রহমান সা’দ, মোজাম্মেল হক সেলিম, কবির হোসেন ভুইয়া, সামছুল আলম, গোলাম মুর্তুজা চৌধুরী সহ এলাকাবাসীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চাঁদপুর শহরের মাঠগুলো অবৈধ দখলদারদের কাছে বেদখল হয়ে যাচ্ছে। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ লাভের জন্য চাঁদপুর শহরে এখন তেমন কোনো উন্মুক্ত মাঠ অবশিষ্ট নেই। চাঁদপুর আউটার স্টেডিয়ামে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের নামে মাঠকে সংকুচিত করে ফেলা হয়েছে। মাঠের যেটুকু স্থান অবশিষ্ট আছে সে স্থানে বছরব্যাপি চলে বিভিন্ন বাণিজ্যিক মেলা অথবা মেলার নামে যেসকল কার্যক্রম করা হয় তা অত্র এলাকার বাসিন্দাদের জন্য খুবই অস্বস্থিকর ও বিব্রতকর।

চাঁদপুর আউটার স্টেডিয়ামটি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ আবাসিক এলাকাগুলোর মধ্যখানে অবস্থিত। আউটার স্টেডিয়ামে সীমানা প্রাচীরের সাথেই চাঁদপুর পৌর কবরস্থান অবস্থিত। এখানে মেলা অথবা মেলার নামে এই ধরণের কার্যক্রম পৌর কবরস্থানের ধর্মীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে যাহা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এক প্রকার গর্হিত কাজ।

বছরব্যাপি ধাপে ধাপে এসব বাণিজ্যিক মেলা হওয়ার কারণে আবাসিক এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাপন দুঃসহ হয়ে পড়েছে। বিকেল থেকে মাইকে গান-বাজনা চলার কারনে আবাসিক এলাকার অসুস্থ, বৃদ্ধ মানুষের দুর্দশা ধারণাতীত। উন্মুক্তভারে মাইক বাজানোর কারণে সন্ধ্যার পর শিশু-কিশোরদের পড়াশোনার মারাত্মক ব্যাঘাত ঘটছে। মেলার কারণে টয়লেট ও পয়ঃনিষ্কাশনের যত্রতত্র ব্যবহারের ফলে এর অসহনীয় দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এলাকাবাসীর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

একটি সুন্দর-সুস্থ সমাজ গঠনের এবং শিশু-কিশোরদের মানসিক বিকাশ লাভের জন্য শরীরচর্চা এবং খেলাধুলার বিকল্প নেই। বছরব্যাপী ধাপে ধাপে এসব মেলা হওয়ার কারণে শিশু-কিশোররা খেলার মাঠ থেকে বঞ্চিত ও বিমুখ হয়ে বিভিন্ন ধরণের আড্ডা, মোবাইলে গেমস খেলা, ইভটিজিংসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে এবং নেশাগ্রস্থ হয়ে বিভিন্ন ধরণের মারাত্মক অনৈতিক ও অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ছে।

এমতাবস্থায় মহোদয়, চাঁদপুর আউটার স্টেডিয়াম থেকে এধরণের মেলা সরিয়ে চাঁদপুর শহরের বাহিরে সরকারী জায়গায় অন্যত্র মেলা স্থানান্তরের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি।

এলাকাবাসীর নিম্নবর্ণিত দাবিগুলো মেনে নিলে আমরা আপনার নিকট কৃতজ্ঞ থাকবো।
১. পৌর কবর স্থানের পবিত্রতা রক্ষা করার জন্য মেলা অন্যত্র সরিয়ে নেওয়া খুবই আবশ্যক। ২. চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠ থেকে বাণিজ্যিক মেলাসমূহ অন্যত্র স্থানান্তরে কার্যকরী পদক্ষেপ গ্রহণ। ৩. চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠ কে পূর্বের ন্যায় খেলার উপযোগী করে তোলার পদক্ষেপ গ্রহণ। ৪. চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠে নেশাখোরদের দৌরাত্ম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ। যুক্তির-এলাকাবাসীর গণস্বাক্ষর স্মারকলিপির সাথে সংযুক্ত আছে।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।

বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মিজান লিটন
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মহান বিজয় দিবস একটি ভালো দিন তাই আমি মনোনয়নপত্র সংগ্রহে এই দিনটি বেছে নিলাম। বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন কালে চাঁদপুর – ৩ আসনের ধানের শীষের প্রার্থী
শেখ ফরিদ আহমেদ মানিক এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিন
(১৬ই ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল হাসান সরকারের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের এই দিনটি মহান বিজয়ের দিন এটি একটি ভালো দিন আমার সৌভাগ্য এই দিনটিতে আমি আমার মনোনয়োন সংগ্রহ করতে পেরেছি। চাঁদপুরের পাঁচটি আসনের সর্বপ্রথম আমিই মনোনয়ন সংগ্রহ করলাম। আমি আমরা আশাবাদী একটি সুষ্ট, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

এ সময় তিনি আরো বলেন, ১৭ বছর আমরা যেই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম আজ সেই কাঙ্খিত দিনটি সামনে এসেছে। তাই আমরা চাই প্রশাসন যেন নিরপেক্ষ থেকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়।

মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী।