খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২

এক নজরে

আজকের কিছু সংক্ষিপ্ত সংবাদ

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ
আজকের কিছু সংক্ষিপ্ত সংবাদ

বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে কিছু সংবাদ থাকছে আলোকিত চাঁদপুর পত্রিকার পাঠকদের জন্য-
নতুন ভোটার ৬৩ লাখ, বাদ গেল ২৩ লাখ মৃত ভোটার:
বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে ২৩ লাখ মৃত ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। এছাড়া তালিকায় নতুন ভোটার যোগ হয়েছে ৬৩ লাখ। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের সাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ হয়েছে, এ পর্যন্ত ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭ জন, নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২৫০ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে ২৯৪ জন। এদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৬১ লাখ ৭৬ হাজার ৮৩৮ জন।

এদিকে মারা যাওয়ায় ২৩ লাখ ২৭ হাজার ১১৭ জনের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কর্তন করা ভোটারের মধ্যে পুরুষ ১৪ লাখ ৪ হাজার ৭২ জন, নারী ৯ লাখ ২২ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গ ৩২৬ জন।

গুজরাটে সহস্রাধিক বাংলাদেশি আটক:
ভারতের পশ্চিমী রাজ্য গুজরাটের দুই শহর থেকে নারী ও শিশুসহ এক হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটকের দাবি করেছে দেশটির কতৃপক্ষ। এরমধ্যে আহমেদাবাদ থেকে ৮৯০ জন ও আরেক শহর সুরাটে ১৩৪ জনকে আটক করা হয়। শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের শুক্রবার রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) ও গুজরাট পুলিশের চিরুনি অভিযানে ওই বাংলাদেশিদের আটক করা হয়েছে এবং তাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে।

ঢাকার কয়েক জেলাসহ দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন:
জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের সবকটি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৮ মিনিটে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়। ফলে সন্ধ্যা নামতেই অন্ধকারে ছেয়ে যায় দেশের দক্ষিণ অঞ্চলের ২১ জেলা।

বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া জেলাগুলো হলো- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।

 

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি গঠন:
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) চাঁদপুর শহরের মুনিরা ভবনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেন্দ্র ঘোষিত ১৩ সদস্যের সাবজেক্ট কমিটির ব্যবস্থাপনায় গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।

গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন সভাপতি পদে অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম হোসেন।

নির্বাচনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহির উদ্দিন বাবরসহ জেলার সিনিয়র আইনজীবীরা।

নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সিনিয়র নেতৃবৃন্দ। নির্বাচিত তিনজন অচিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে তাঁরা আশা করেন।

 

ফরিদগঞ্জে সমকামিতার অভিযোগে দু’কিশোরীকে পুলিশে সোপর্দ:
দুই ধর্মের দুই কিশোরীকে সমকামিতার অভিযোগে অভিভাবকরা পুলিশের হাতে সোপর্দ করেছে। শনিবার (২৬ এপ্রিল) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। ওই কিশোরীরা হলো: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউসুফ মিয়ার মেয়ে রিতু ও গোপালগঞ্জের কোটালিপাড়ার অনিল এর মেয়ে আরোহি।

ওই মেয়েরা জানায়, ১৭ এপ্রিল মৌখিকভাবে পরিনয় সূত্রে আবদ্ধ হয়েছি। আমরা আবেগে নয়, মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছি। তবে তারা বিবাহ বন্ধনের কোন প্রমাণপত্র দেখাতে পারেনি।

ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম জানান, আরোহী নামের মেয়েটি হারিয়ে যাওয়া জিডি মূলে পুলিশ তাকে উদ্ধার করা হয়েছে।

চাঁদপুরে ৪ মাদক কারবারিসহ ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার:
চাঁদপুর সদর, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি ও ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

২৪ এপ্রিল দিনগত রাতে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকা থেকে হেলাল (২২) ও মাসুদ (২৬) কে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় এবং রাত সোয়া ১টার দিকে কচুয়া উপজেলার পলাশপুর থেকে মো. মোহসীন (৩০) ও মো. এরশাদ খান (৪০) কে ২১ পিস ইয়াবা, নগদ ১৫ হাজার টাকা ও মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
একই রাতে চাঁদপুর শহরের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আপন (১৯), শিপন (১৯), ফারহান (১৮) নামে কিশোর গ্যাংয়ের তালিকাভুক্ত তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি সাইনিজ কুড়াল, ৩টি রাম দা ও একটি চাপাতি।

অপরদিকে ২৫ এপ্রিল দিনগত রাত ১১টায় ফরিদগঞ্জ উপজেলার কাশারা থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য মো. হৃদয় (১৮), তাহমিদ হোসেন (১৯), মামুন মিয়া (১৮) ও শাহেদ মোল্লাকে (১৭) গ্রেপ্তার করা হয়।

মতলবে বিদেশে আগ্নেয়াস্ত্র উদ্ধার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা একটি পিস্তল উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা টহলরত অবস্থায় উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের নিকট দুইজন অপরিচিত ব্যাক্তিকে সন্দেভাজন চলাফেরা করায় তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ব্যাগটি ফেলে দ্রুত সটকে পড়ে। পরে পুলিশ গিয়ে সেখানে তল্লাশি করে ম্যাগাজিনসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।

বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মিজান লিটন
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মহান বিজয় দিবস একটি ভালো দিন তাই আমি মনোনয়নপত্র সংগ্রহে এই দিনটি বেছে নিলাম। বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন কালে চাঁদপুর – ৩ আসনের ধানের শীষের প্রার্থী
শেখ ফরিদ আহমেদ মানিক এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিন
(১৬ই ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল হাসান সরকারের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের এই দিনটি মহান বিজয়ের দিন এটি একটি ভালো দিন আমার সৌভাগ্য এই দিনটিতে আমি আমার মনোনয়োন সংগ্রহ করতে পেরেছি। চাঁদপুরের পাঁচটি আসনের সর্বপ্রথম আমিই মনোনয়ন সংগ্রহ করলাম। আমি আমরা আশাবাদী একটি সুষ্ট, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

এ সময় তিনি আরো বলেন, ১৭ বছর আমরা যেই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম আজ সেই কাঙ্খিত দিনটি সামনে এসেছে। তাই আমরা চাই প্রশাসন যেন নিরপেক্ষ থেকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়।

মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী।