খুঁজুন
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২৯ পৌষ, ১৪৩২

বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানী অপারেশন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ
বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানী অপারেশন

বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে ৭ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি, নেত্রনালী অপারেশন হয়েছে চাঁদপুর মাজহারুল হক বি এন এস চক্ষু হাসপাতালে। রবিবার ৪ জনের এবং মঙ্গলবার চাঁদপুরের অসহায় ৩ জন রোগীদের দিনব্যাপী এ ফ্রি অপারেশন অনুষ্ঠিত হয়।

অসহায় ৭ জন রোগীকে বৃহস্পতিবার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়। এর মধ্যে ২ জন রোগীর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় তাদেরকে ডায়াবেটিস হসপিটালের সদস্য করে চিকিৎসা সেবা প্রদান করা হয় শুক্রবার। শনিবার সকল পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে হসপিটালে ভর্তি করানো হয়। মঙ্গলবারে সকাল অপারেশনে করানো হয়।

“বিজয়ীর আলো” স্লোগানে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে এই অপারেশন এর আয়োজক বিজয়ী এর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি বলেন, বিজয়ী দীর্ঘ ৫ বছর মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ সামনে আরও জনসেবা মূলক কাজ করবে। ১লা ফেব্রুয়ারীতে বিজয়ীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে অসুস্থ রোগী নির্বাচিত করে আমরা আমাদের পারিবারিক ভাবে অর্থনৈতিক সাপোর্টে বিজয়ীর সার্বিক তত্ত্বাবধানে ১০ জন রোগীর অপারেশন এর ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ সামনে আরও রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হবে বিজয়ীর তত্ত্বাবধানে। আপনারা সবাই দোয়া করবেন বিজয়ীর জন্য।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, মানুষের মৌলিক প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিয়ে কাজ করেছে। বিজয়ী মানুষের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে নানা রকম হাতে কলমে বিনা-মূল্য প্রশিক্ষন দিয়ে আসছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহদানে নানা রকম শিক্ষা সামগ্রী সহ প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারের বিনামূল্যে পরামর্শ প্রদান, ঔষধ বিতরন, চক্ষু শিবির করে চশমা বিতরন এবং যাদের চোখের অপারেশন দরকার তাদের অপারেশন এর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। আর এসব সম্ভব হচ্ছে বিজয়ীর এডভাইজার জামিলা আপু এবং নিলুফার করিম আপু এবং বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানের সার্বিক সহযোগিতায়। ইনশাআল্লাহ এভাবে প্রতিমাসেই নানা রকম জনকল্যাণমুখী কাজ করে যাবে বিজয়ী।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।

বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মিজান লিটন
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মহান বিজয় দিবস একটি ভালো দিন তাই আমি মনোনয়নপত্র সংগ্রহে এই দিনটি বেছে নিলাম। বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন কালে চাঁদপুর – ৩ আসনের ধানের শীষের প্রার্থী
শেখ ফরিদ আহমেদ মানিক এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিন
(১৬ই ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল হাসান সরকারের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের এই দিনটি মহান বিজয়ের দিন এটি একটি ভালো দিন আমার সৌভাগ্য এই দিনটিতে আমি আমার মনোনয়োন সংগ্রহ করতে পেরেছি। চাঁদপুরের পাঁচটি আসনের সর্বপ্রথম আমিই মনোনয়ন সংগ্রহ করলাম। আমি আমরা আশাবাদী একটি সুষ্ট, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

এ সময় তিনি আরো বলেন, ১৭ বছর আমরা যেই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম আজ সেই কাঙ্খিত দিনটি সামনে এসেছে। তাই আমরা চাই প্রশাসন যেন নিরপেক্ষ থেকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়।

মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী।