খুঁজুন
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা

মতলব উত্তরে শহীদ জিয়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হলেন বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত নেতা নূরু সিআইডি। চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গারচর পৌর সভার সামনে সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্ট এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ৮ এপ্রিল।

“শহীদ জিয়া গোল্ডকাপ ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫” নামে আয়োজিত মেগা ফাইনালের প্রধান অতিথি হন বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নেতা নুরুল হক সরকার (নুরু সিআইডি)। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৩ সালে ছেঙ্গারচর পৌরসভার মেয়র নির্বাচনে অংশগ্রহন করায় তাকে বহিষ্কার করা হয়।

দল থেকে আজীবন বহিষ্কৃত এই নেতাকে শহীদ জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্টের প্রধান অতিথি করায় দলীয় নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং মামলা হামলার শিকার একাধিক নেতা-কর্মী বলেন, আজীবন বহিষ্কৃত নেতা যেখানে প্রধান অতিথি হয় সেখানে শহীদ জিয়ার নাম ব্যবহার করে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট দলের ভাবমূর্তি নষ্ট করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় কর্মী বলেন, মেগা ফাইনালের ব্যানারে যে নামগুলো বিশেষ অতিথির সারিতে স্থান পেয়েছে তাদের কয়েকজন একসময়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের ঘনিষ্ঠজন বলে স্বীকৃত। অতিথি তালিকার একাধিক ব্যক্তিকে আওয়ামী শাসনামলে কখনো সাবেক এমপি নুরুল আমিন রুহুল আবার কখনো আওয়ালীগের প্রভাবশালী মন্ত্রী মায়া চৌধুরীর মিছিলে সামনের সারিতে দেখা গেছে একাধিকবার।

শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিশেষ অতিথির সারিতে থাকা হাকিম মিজি, মুরাদ আফজাল প্রামানিক, আক্তার মুফতি, মাহফুজুর রহমান প্রামানিক, আসিফ আলি সিরাজীকে আওয়ামী শাসনামলে মিটিং-মিছিল সহ সাবেক দুই সংসদ সদস্যের সাথে প্রকাশ্যে দেখা গেছে। এরাই আবার শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে বিশিষ অতিথি হওয়ায় দলের অভ্যন্তরে সমালোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

মেগা ফাইনালে বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নুরুল হক সরকারের ঠিক পাশের চেয়ারে বসতে দেখা যায় টুর্নামেন্টের সভাপতি ও জেলা বিএনপির সদস্য মান্নান লষ্করকে। মেগা ফাইনালের উদ্বোধনী বক্তব্যেও তাকে নুরুল হক সরকারের সাথে একত্রে দেখা যায়। জেলা বিএনপির এ সদস্য ছেঙ্গারচর পৌর বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি। ক্ষোভ প্রকাশ করে একাধিক পৌর ও উপজেলা বিএনপি’র নেতা কর্মী বলেন, মান্নান লষ্কর বিশেষ সুবিধা আদায়ের লক্ষে বহিষ্কৃত নেতাকে প্রধান অতিথি ও আওয়ামী দোসরদের বিশেষ অতিথি করেছেন।

তারা বলেন, এর ফলে শহীদ জিয়ার নাম ব্যবহার করে দলের সাথে অসদাচরণ করেছেন যার ফলে দলের ভাবমূর্তি জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য মান্নান লষ্করকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্যা সেলিম ঘটনার তথ্য চিত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।