খুঁজুন
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন, ১৪৩২

ইসরাইলী হামলার প্রতিবাদে মতলবে কৃষক সমিতির মানববন্ধন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ
ইসরাইলী হামলার প্রতিবাদে মতলবে কৃষক সমিতির মানববন্ধন

filter: 0; fileterIntensity: -0.01; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: night;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 256;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

ফিলিস্তিনির উপর মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ইসরাইলী হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষক সমিতি মতলব উপজেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে মতলব বাজারে উপজেলা কমিটির সভাপতি ডা: শ্যামল চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও চাঁদপুর জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবির সদস্য সুধাংশু সাহা, মতলব উপজেলা কৃষক সমিতির সহ-সভাপতি হাজী মো: ইসহাক সরকার, উপজেলা সাধারণ সম্পাদক মো: মোস্তাক আহম্মেদ, সহ সভাপতি তাপস কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো: হযরত আলী, সদস্য শিব শংকর দাস, নিমাই ঘোষ, রিপন প্রধান ও লিয়াকত আলী।

মানববন্ধনে প্রধান বক্তা জাহাঙ্গীর হোসেন বলেন, যুগ যুগ ধরে ইসরাইলী ফ্যাসিস্ট সরকার নিরীহ ফিলিস্তিনবাসীদের উপর হামলা করছে। লক্ষ লক্ষ শিশু, নারী, পুরুষের জীবন গেছে ইসরাইলীদের হামলায়। মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ইসরাইল সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত। ইসরাইল যুূদ্ধ বিরতি বিধি লঙ্ঘন করে আবারও হামলা অব্যাহত রেখেছে। এরা শিশুদের আর্ত চিৎকার শুনছেনা, শিশুদের অসহায়ত্বে এদের হৃদয় কাঁপছেনা। এরা বর্বোরচিত হামলা এখনও অব্যাহত রেখেছে। সন্ত্রাসী ইসরাইল রাষ্ট্রের এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। খোদ ইসরাইলের জনগণ ফিলিস্তিনীদের সাথে সংহতি জানাচ্ছে, প্রতিবাদ করছে। সা¤্রাজ্যবাদী রাষ্ট্রগুলো বিশ্বে যুদ্ধ লাগিয়ে অস্ত্র বিক্রি করছে। তারা তাদের ফায়দা লুটছে। তারা বিশ্বকে লুটপাট করতে মানবতাবিরোধী সকল কার্য সম্পাদন করছে। তাই মার্কিন সা¤াজ্যবাদের বিরুদ্ধে দুনিয়ার সকল মামবতাবাদী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অবিলম্বে ফিলিস্তিনীদের উপর নির্বিচারে হামলা বন্ধ করতে জাতিসংঘকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, মার্কিন সাম্ররাজ্যবাদ বিশ্বকে করায়ত্ত্ব করতে সকল রাষ্ট্রে অযাচিত হস্তক্ষেপ করে থাকে। মার্কিন-ব্রিটিশ সাম্ররাজ্যবাদ যে জায়গায়ই হস্তক্ষেপ করেছে সেখানেই অশান্তি বিরাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পদলেহন থেকে সকল রাজনৈতিক শক্তিকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় সারাবিশ্বে অশান্তি ও বিশৃঙ্খলা বিরাজ করবে।

 

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।