খুঁজুন
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২৯ পৌষ, ১৪৩২

গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকল্পে জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচী

জাহাঙ্গীর রাজু
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ণ
গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকল্পে জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচী

আজ ২৫ মার্চ গণহত্যা দিবস এবং আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনাত ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলায় ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছেন জেলা প্রশাসন। এ উপলক্ষে গত ৬ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদ সম্ভ্রম হারানো ২ লাখ মা বোনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করে এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্¦ ও তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, বাঙালী জাতীর সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। কষ্ঠার্জিত এ স্বাধীনতা যেন ম্লান না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। যার যার অবস্থান থেকে দেশ মাতৃকার কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, এ বছর পবিত্র রমজান মাসে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হবে বিধায় রমজানের পবিত্রতার প্রতি সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।

সভায় সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর অনুমতিক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফিজুর রহমান দিবসগুলো পালনকল্পে কর্মসূচীগুলো উপস্থাপন করেন।

কর্মসূচীগুলো:
২৫ মার্চ গণহত্যা দিবস:
১৭ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত সুবিধা জনক সময়ে শহরের হাসনা আলী উচ্চ বিদ্যালয় মাঠ, বাস স্ট্যান্ড, বড় স্টেশন মোলহেডে ২৫ মার্চের গণহত্যার উপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যত্তিক দূর্লভ আলোকচিত্র ও প্রামান্য চিত্র প্রদর্শনী, ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারীগরি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতি চারণ ও আলোচনা সভা, ২৫ মার্চ বাদ আসর সকল মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ মুনাজাত ও প্রার্থনা, ২৫ মার্চ রাত সাড়ে ১০ টায় ১ মিনিটের জন্য জরুরী স্থাপনা ও কেপিআই ব্যাতীত জেলায় প্রতীকি ব্ল্যাক আউট।

সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তসমূহ নিম্নরূপ:
১. ২৫ মার্চ দিবাগত রাতে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন/স্থাপনাসমূহে কোন অবস্থাতেই আলোকসজ্জা করা যাবে না মর্মে সিদ্ধান্ত হয়।
২. জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চাঁদপুর ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৩. গণহত্যা দিবসের সকল কর্মসূচিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণ আবশ্যিকভাবে উপস্থিত থাকবেন।
৪. জেলা তথ্য অফিসার ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি বহুল প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নিম্নবর্ণিত কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কর্মসূচীগুলো:
১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা ও আবৃতি প্রতিযোগীতার আয়োজন, ১৬ থেকে ২৬ মার্চ প্রতিদিন বিকাল বা সন্ধ্যায় বাবুরহাট, বাগাদী চৌরাস্তার মোড়, চাঁদপুর ডাকঘরের নিকট সেতুর পাদদেশে পুরান বাজারে স্বাধীনতা যুদ্ধের বস্তুনিষ্ঠ ও নৈবির্ত্তিক মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামন্য চিত্র প্রদর্শনী, ২৬ মার্চ সারাদিন চাঁদপুর সরকারি কলেজের শিশুদের রচনা প্রতিযোগীতা ও আবৃতি, শিশু একাডেমীতে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতা, সূর্যোদয়ের সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি ভবন সমূহে যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন, চাঁদপুর শহরের অঙ্গিকার পাদদেশে একত্রিশ বার তপোধ্বনীর মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা, ভোর ৫ টা ৫৬ মিনিটের পর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্বরনে অঙ্গিকার পাদদেশে পুষ্পস্তবক অর্পন, সন্ধ্যা থেকে চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি ভবন সমূহে আলোকসজ¦া, শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা সহ বিভিন্ন পতাকা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করন, সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কৃর্তক চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ (রমজান মাস বিবেচনায় ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবেনা), দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌ-বাহিনী ও কোষ্ট গার্ডের জাহাজ সমূহ জনসাধারণরে দর্শনের জন্য উন্মুক্ত রাখা, সকাল ১০ টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য সংবর্ধনা অনুষ্ঠান, বাদ আসর জাতীর শান্তি, সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও গির্জা সহ প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে মোনাজাত ও প্রার্থনা। সুবিধা জনক সময়ে সকল হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার এবং বাক শ্রবন প্রতিবন্ধী স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন।

গৃহীত অন্যান্য সিদ্ধান্তসমূহ নিম্নরূপঃ
১. গৃহীত কর্মসূচির প্রতিটি ভেন্যুর নিরাপত্তা বিধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে অনুরোধ করা হয়।
২. অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ দক্ষ ও মানসম্মত করার জন্য অংশগ্রহণকারী দলসমূহের যথাযথ পূর্বপ্রস্তুতিসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবেন।
৩. জেলা তথ্য অফিসার, চাঁদপুর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গৃহীত কর্মসূচিসমূহ বহুল প্রচারের নিমিত্ত এবং জাতীয় পতাকার সঠিক মাপ, রং এর ব্যবহার সম্পর্কে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ২০ মার্চ হতে প্রারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৪. জেলা স্কাউটের সহকারী পরিচালক জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাবেশে অংশগ্রহণে ইচ্ছুক স্কাউটসদের তালিকা সংগ্রহ করবেন।
৫. চাঁদপুর পৌরসভার প্রশাসক ২৬ মার্চ সন্ধ্যা হতে রাত পর্যন্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সড়ক, সড়কদ্বীপ, শপথ চত্বর, ইলিশ চত্বর, অঙ্গীকার ও মুক্তিসৌধ এলাকাসহ অন্যান্য শুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা করার জন্য এবং গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী চাঁদপুর সার্কিট হাউজ ও জেলা প্রশাসকের কার্যালয় এবং বাসভবনে আলোকসজ্জা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৬. জেলা ক্রীড়া অফিসার চাঁদপুর স্টেডিয়ামে সমাবেশের নিমিত্ত মঞ্চ, প্যান্ডেল ও মাঠ প্রস্তুত করাসহ আনুষঙ্গিক প্রস্তুতি নিশ্চিত করবেন এবং কুচকাওয়াজ উপ-কমিটিকে সহায়তা করবেন।
৭. স্থানীয় সকল দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকগণ দিবসটি উদযাপনে গৃহীত কর্মসূচি বহুল প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং নিজ নিজ পত্রিকায় বিশেষ নিবন্ধ/ক্রোড়পত্র প্রকাশ করবেন।
৮. চাঁদপুর সদর উপজেলা ব্যতিত অন্য সকল উপজেলা নির্বাহী অফিসার দিবসটি সরকারি কর্মসূচি ও নির্দেশনা অনুসরণ করে উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। চাঁদপুর সদর উপজেলা জেলা প্রশাসনের সাথে যুক্ত হয়ে দিবসটি উদযাপন করবেন।
৯. মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে সকল কলেজ ও স্কুলের শিক্ষক/শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য অধ্যক্ষ, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক/শিক্ষিকাগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
১০. বিদ্যুৎ উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী দিবসটি উদযাপনের সকল ভেন্যুতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করবেন।
১১. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক ২৫ মার্চ এবং ২৬ মার্চ প্রত্যুষে অথবা সুবিধাজনক সময়ে কুচকাওয়াজ কমিটির সাথে সমন্বয় করে চাঁদপুর স্টেডিয়ামে পানি ছিটিয়ে ধুলাবালি নিয়ন্ত্রণের ব্যবস্থ্য গ্রহণ করবেন।
১২. মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল সরকারি, আধা- সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের সকল কর্মকর্তাগণ আবশ্যিকভাবে উপস্থিত থাকবেন।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।

বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মিজান লিটন
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মহান বিজয় দিবস একটি ভালো দিন তাই আমি মনোনয়নপত্র সংগ্রহে এই দিনটি বেছে নিলাম। বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন কালে চাঁদপুর – ৩ আসনের ধানের শীষের প্রার্থী
শেখ ফরিদ আহমেদ মানিক এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিন
(১৬ই ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল হাসান সরকারের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের এই দিনটি মহান বিজয়ের দিন এটি একটি ভালো দিন আমার সৌভাগ্য এই দিনটিতে আমি আমার মনোনয়োন সংগ্রহ করতে পেরেছি। চাঁদপুরের পাঁচটি আসনের সর্বপ্রথম আমিই মনোনয়ন সংগ্রহ করলাম। আমি আমরা আশাবাদী একটি সুষ্ট, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

এ সময় তিনি আরো বলেন, ১৭ বছর আমরা যেই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম আজ সেই কাঙ্খিত দিনটি সামনে এসেছে। তাই আমরা চাই প্রশাসন যেন নিরপেক্ষ থেকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়।

মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী।