খুঁজুন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ, ১৪৩২

ঘাপটি মারা সুবিধাবাদী ও বর্ণচোরাদের জাতীয় পার্টি থেকে বের হওয়ার অনুরোধ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ
ঘাপটি মারা সুবিধাবাদী ও বর্ণচোরাদের জাতীয় পার্টি থেকে বের হওয়ার অনুরোধ

ঘাপটি মারা সুবিধাবাদী ও বর্ণচোরাদের জাতীয় পার্টি থেকে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. লতিফ শেখ। শুক্রবার দুপুরে শহরের চেয়ারম্যান ঘাটস্থ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ করেছেন।

অ্যাড. লতিফ শেখ বলেন, কয়েকদিন আগে আমাদের মতলব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন জাতির কাছে ক্ষমা চেয়ে শতাধিক নেতাকর্মীসহ পদত্যাগ করেছেন মর্মে একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়। প্রকৃত সত্য হচ্ছে সে ছাড়া আর কেউই পদত্যাগ করেনি। তাছাড়া জাতির কাছে ক্ষমা চাওয়ার সে কে? আর এতো বছর পরে কেনো ক্ষমা চাইতে গেলেন? এটা আমাদের প্রশ্ন?

তিনি বলেন, দলে ঘাপটি মারা সুবিধাবাদী ও বর্ণচোরাদের জাতীয় পার্টি থেকে বের হওয়ার অনুরোধ জানাচ্ছি। একই সাথে মতলব দক্ষিণের উপজেলার পূর্বের কমিটি বিলুপ্ত করে আমরা নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছি। আমাদের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটিটি হচ্ছে ৩১ সদস্যের। তাতে আহ্বায়ক হচ্ছেন এসএম সেলিম সরকার এবং সদস্য সচিব হচ্ছেন আবদুল বাতেন মিয়াজী। যারা আগামী ৩ মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা সম্মেলন করার শর্তে কমিটি অনুমোদন পেয়েছেন।

এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ এমরান হোসেন মিয়া বলেন, এটি একটি পুরাতন রাজনৈতক দল। এই দলের অনেক কীর্তিই সারাদেশের মতো চাঁদপুরেও পল্লীবন্ধু এরশাদ সাহেব রেখে গেছেন। তাই এখানে কে আসলো কে গেলো এতে সংগঠনের কোন ক্ষতি হওয়ার সুযোগ নেই। কেননা জাতীয় পার্টির জন্য আমাদের দলের চেয়ারম্যান জি এম কাদের ছাড়া কেউই অপরিহার্য নয়। কাজেই সবাই মিলেমিশে কাজ করলেই আমাদের সাংগঠনিক লক্ষ্যে পৌছাতে পারবো বলে বিশ্বাস করি।

এসময় চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, সদরের সভাপতি জাকির হোসেন হিরু, মতলব উত্তর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজী, সহসভাপতি আব্দুল করিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুব সংহতির সদস্য সচিব জহিরুল ইসলাম, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ সেলিম মোল্লা, মতলব দক্ষিণ জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল বাতেন মিয়াজী, যুগ্ম আহ্বায়ক সার্জেন কাদের, সদস্য মনির হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি নান্নু ভূইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।