খুঁজুন
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ, ১৪৩২

কমিশনার শাজাহান সিদ্দিকী সম্পাদক মোঃ হোসেন নির্বাচিত

চাঁদপুর জেলা স্কাউটসের নতুন কমিটি গঠন

জাহাঙ্গীর রাজু
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
চাঁদপুর জেলা স্কাউটসের নতুন কমিটি গঠন

চাঁদপুর জেলা স্কাউটস এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত। সম্মেলনে সকল কাউন্সিলরের ভোটের মাধ্যমে জেলা স্কাউটের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ স্কাউটস আয়োজিত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্কাউটস এর জেলা কাউন্সিলের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও স্কাউটস এর এডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসিন উদ্দিন। তিনি বলেন, আপনারা সকলেই মিলেমিশে এক হয়ে কাজ করবেন, একতাই হলো স্কাউটের প্রধান লক্ষ। আমাদের স্কাউটের কোন কোন জায়গা দুর্বল আছে সেগুলোতে কাজ করতে হবে। আমাদের উপজেলা গুলোতে স্কাউটের এক্টিভিটিস বাড়াতে হবে। স্কাউট যেন সত্যিকারের স্কাউটে গড়ে উঠে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণগুলো যেন তাদেরকে দেওয়া যায় সেদিকে নজর রাখতে হবে। সামনে ঈদ ও নির্বাচন আসছে তাই এখন থেকেই স্কাউটদের গড়ে তুলতে হবে।

আলোচনা সভা শেষে উপস্থিত সকল সদস্যদের ভোটের মাধ্যমে জেলা স্কাউটের কমিশনার ও সম্পাদক নির্বাচন করা হয়। নির্বাচনে কমিশন পদে দুইজন প্রতিদ্বন্ধিতা করেন এরা হলেন উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবে প্রধান শিক্ষ শাহজাহান সিদ্দিকী ও ফরিদগঞ্জ মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সবেক প্রধান শিক্ষক শামসুল আমিন। আর সম্পাদক পদে দুইজন তারা হলেন, চাঁদপুর মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক নেয়ামত হোসেন ও চাঁদপুর ডিএন স্কুলে প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন।

এ সময় উপজেলা ও জেলার মোট ৯১ জন কাউন্সিলর ভোটারের মধ্যে ৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ভোটে তথ্য মতে কমিশনার পদে শাহজাহান সিদ্দিকী ৪৫ ভোট পেয়ে জয়লাভ করেন, আর তার প্রতিদ্বন্ধী শামসুল আলম ৩৯ ভোট পায়। অপরদিকে সম্পাদক পদে মোহাম্মদ হোসেন ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্ধী নেয়ামত হোসেন পান ২৬ ভোট।

এ সময় নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্ব ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান, সদস্য সচিব প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, সদস্য হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত সহ বিভিন্ন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।

বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মিজান লিটন
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

মহান বিজয় দিবস একটি ভালো দিন তাই আমি মনোনয়নপত্র সংগ্রহে এই দিনটি বেছে নিলাম। বিজয়ের দিনে মনোনয়নপত্র উত্তোলন কালে চাঁদপুর – ৩ আসনের ধানের শীষের প্রার্থী
শেখ ফরিদ আহমেদ মানিক এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিন
(১৬ই ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল হাসান সরকারের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের এই দিনটি মহান বিজয়ের দিন এটি একটি ভালো দিন আমার সৌভাগ্য এই দিনটিতে আমি আমার মনোনয়োন সংগ্রহ করতে পেরেছি। চাঁদপুরের পাঁচটি আসনের সর্বপ্রথম আমিই মনোনয়ন সংগ্রহ করলাম। আমি আমরা আশাবাদী একটি সুষ্ট, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

এ সময় তিনি আরো বলেন, ১৭ বছর আমরা যেই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম আজ সেই কাঙ্খিত দিনটি সামনে এসেছে। তাই আমরা চাই প্রশাসন যেন নিরপেক্ষ থেকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়।

মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী।