খুঁজুন
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

স্বাস্থ্য

অ্যালোভেরা জুস খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ
অ্যালোভেরা জুস খাওয়ার উপকারিতা

রূপ চর্চায় অ্যালোভেরার জুড়ি নেই। শুধু তাই নয়, অ্যালোভেরার জুস শরীরের জন্যও উপকারি। স্বাস্থ্য ও সৌন্দর্য উভয়ের জন্যই অ্যালোভেরা খুবই উপকারী বলে মনে করা হয়। জেনে নিন স্বাস্থ্যের জন্য এর অন্যান্য উপকারিতা৷

অ্যালোভেরা ঔষধি গুণে পরিপূর্ণ। এতে উপস্থিত বৈশিষ্ট্য শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করে। অ্যালোভেরায় প্রোটিন, ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

অ্যালোভেরার জুস পান করে আপনি অনেক মারাত্মক রোগ থেকে বাঁচতে পারেন। এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এছাড়া এটা পেটের সমস্যা কমায়। এর স্বাদ একটু তেতো হলেও স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী। জেনে নিন, অ্যালোভেরার জুস পানের উপকারিতাগুলো।


হজমকে উন্নত করে: পরিপাকতন্ত্র শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভুল খাদ্যাভ্যাস এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি এবং অন্যান্য হজমের সমস্যা হয়। আপনিও যদি এই পেট সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন, তাহলে অবশ্যই আপনার ডায়েটে অ্যালোভেরার জুস রাখুন। অ্যালোভেরায় রয়েছে অনেক এনজাইম যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে।

হাইড্রেশন: অ্যালোভেরায় জলের পরিমাণ বেশি থাকে। এটি আপনার শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি অন্যান্য অনেক সমস্যা প্রতিরোধ করে। প্রতিদিন সকালে খালি পেটে অ্যালোভেরার জুস পান করতে পারলে তা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। যার ফলে আপনি অনেক মারাত্মক রোগ এড়াতে পারবেন।

পুষ্টিগুণ সমৃদ্ধ: ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই এবং অন্যান্য পুষ্টি উপাদান অ্যালোভেরাতে পাওয়া যায়। এতে ক্যালরির পরিমাণ খুবই কম। আপনি যদি নিয়মিত খালি পেটে অ্যালোভেরার রস পান করেন অনেক রোগ থেকে বাঁচতে পারেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে: অ্যালোভেরাতে অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পাওয়া যায়। যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক। অ্যালোভেরার জুস ভিটামিন বি১২-এর একটি উৎস৷ যা আপনার শরীরকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। অ্যালোভেরার জুস পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, যা আপনাকে অনেক রোগ থেকে রক্ষা করতে পারে।

ডেঙ্গুতে উপকারী: অ্যালোভেরায় ভিটামিন-এ, ভিটামিন-সি, ফলিক অ্যাসিড এবং আরও অনেক গুণ রয়েছে। যা ডেঙ্গুতে প্লেটলেট বাড়াতে সাহায্য করে। এজন্য প্রতিদিন খালি পেটে অ্যালোভেরার জুস পান করলে শরীর থেকে দুর্বলতা দূর হয়।

ত্বকের জন্য উপকারী: অ্যালোভেরা ত্বকের জন্যও খুব উপকারী বলে মনে করা হয়। এতে প্রচুর পরিমাণে পানি পাওয়া যায়। এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। এটি কোলাজেন বৃদ্ধিতেও সহায়ক। অ্যালোভেরার জুস পান করলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কম হয় এবং ত্বককে আরও তরুণ দেখায়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।