চাঁদপুরে হলুদের গুঁড়া ও মিষ্টি তৈরিতে ভেজাল প্রমাণিত হওয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের পুরান বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, শহরের পুরান বাজার অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে হলুদ ও মরিচের গুড়ার সাথে রং, আটা ও ভুট্টার গুড়া মিশিয়ে বিক্রি করায় জীবন দেকে ৫০ হাজার টাকা এবং ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে এবং নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আদি যুগল মিষ্টান্ন ভান্ডার মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম, ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2026 Dailyalokitochandpur. All rights reserved.